দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ২ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৪২৪ রানের রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে ১৫ রান দরকার থাকলেও নাটকীয়ভাবে ম্যাচ বের করে নিতে ব্যর্থ হয় চেন্নাই।শেষ ওভারে যশ দয়ালের অসাধারণ বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরে যায়। শেষ বলে দরকার ছিল ৪ রান, সেটি নিতে পারেননি চেন্নাইয়ের ব্যাটাররা। অপরাজিত থেকে যান রবীন্দ্র জাদেজা, যিনি খেলেন ৪৫ বলে ৮ চার ও ২ ছক্কায় ৭৭ রানের ইনিংস। তবুও দল থামে ৫ উইকেটে ২১১ রানে।চেন্নাইয়ের বড় লক্ষ্য তাড়ায় মূল ভিত গড়ে দিয়েছিলেন তরুণ ওপেনার আয়ুশ এমহাত্রে। মাত্র ৪৮ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৯৪ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি। একপ্রকার একার হাতেই টেনে নিয়ে যাচ্ছিলেন চেন্নাইয়ের ইনিংস।এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২১৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বেঙ্গালুরু। ইনিংসের ভিত্তি গড়েন দুই ওপেনার বিরাট কোহলি ও জ্যাকব বেথেল। উদ্বোধনী জুটিতে এই দুই ব্যাটার যোগ করেন ৯৭ রান।বিশেষ করে আগ্রাসী ব্যাটিংয়ে নজর কাড়েন বিরাট কোহলি। তিনি মাত্র ৩৩ বলে ৫টি চার ও ৫টি ছক্কায় ৬২ রানের ইনিংস খেলেন ১৮৭.৮৮ স্ট্রাইকরেটে। বেথেলও খেলেন ৫৫ রানের কার্যকরী ইনিংস (৩৩ বল, ৮ চার, ২ ছক্কা)।তবে মিডল অর্ডারে রান তেমন আসেনি। দেবদূত পাডিক্কেল করেন ১৭, রজত পাতিদার ১১ এবং জিতেশ শর্মা মাত্র ৭ রান করেন। একসময় ১৮ ওভারে বেঙ্গালুরুর সংগ্রহ ছিল মাত্র ১৫৯ রান।সেখান থেকে ঝড় তুললেন ক্যারিবিয়ান অলরাউন্ডার রোমারিও শেফার্ড। ১৯তম ওভারে খলিল আহমেদের বিরুদ্ধে একটি নো বলসহ ৩৩ রান নিয়ে নেন তিনি। হাঁকান চারটি ছক্কা ও দুটি চার।শেষ ওভারে মাথিসা পাথিরানাকেও ছক্কা-চার মেরে শেফার্ড ১৪ বলে পূর্ণ করেন নিজের ফিফটি। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ২০ ওভারে দলীয় সংগ্রহ পৌঁছে যায় ২১৩ রানে।শেষ পর্যন্ত বেঙ্গালুরুর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে থেমে যায় চেন্নাই, মাত্র ২ রানের ব্যবধানে হেরে বিদায় নেয় তারা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলকারাজকে হারিয়ে উইম্বলডনের নতুন ‘রাজা’ সিনার
আলকারাজকে হারিয়ে উইম্বলডনের নতুন ‘রাজা’ সিনার

উইম্বলডনের ঘাসের কোর্টে নতুন ইতিহাস লিখলেন ইতালিয়ান টেনিস তারকা ইয়ানিক সিনার। রোমাঞ্চকর ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে হারিয়ে নিজের প্রথম Read more

৩ দিনের ছুটিতে ঢাকায় ফেরা যাত্রীর চাপ কম
৩ দিনের ছুটিতে ঢাকায় ফেরা যাত্রীর চাপ কম

এবার ঈদের ছুটি যেন শেষ হয়েও হচ্ছে না। উৎসবের লম্বা ছুটির শেষে পড়েছে স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক বন্ধ। এতে আরও Read more

সারজিসের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলার আবেদন বিএনপি নেতার
সারজিসের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলার আবেদন বিএনপি নেতার

সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগ এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুর কোর্টে মামলা দায়েরের আবেদন Read more

নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ২৫ কেজির কোরাল!
নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ২৫ কেজির কোরাল!

কক্সবাজারের টেকনাফের নাফ নদে শিকারির বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের কোরাল মাছ। বুধবার (২২ জুলাই) উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে Read more

নাটোর আঞ্চলিক মহাসড়কে অগ্নিসংযোগ
নাটোর আঞ্চলিক মহাসড়কে অগ্নিসংযোগ

নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গার মহিষমাড়ি এলাকায় আগুন দিয়েছে দুবৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল গিয়ে পুলিশ Read more

মোংলায় বাণিজ্যিক জাহাজের লুট হওয়া মালামাল উদ্ধার, আটক-৩
মোংলায় বাণিজ্যিক জাহাজের লুট হওয়া মালামাল উদ্ধার, আটক-৩

মোংলা বন্দরের বহিনঙ্গর বেসক্রিক-১ এ নোঙররত বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ 'এমভি সেজুতি' নামের একটি বাণিজ্যিক জাহাজ থেকে লুট হওয়া বেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন