মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় আগামী সেপ্টেম্বর মাসে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন ব্যবস্থাপনা কমিটি। সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর এটি হবে নতুন কর্তৃপক্ষের অধীনে দেশটির প্রথম নির্বাচন।অবশ্য পার্লামেন্টের এক-তৃতীয়াংশ আসনে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআ সরাসরি নিয়োগ দেবেন, আর বাকি আসনগুলোতে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।সিরিয়ার জনগণের পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত উচ্চকমিটির প্রধান মোহাম্মদ তাহা আল-আহমাদ রোববার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানাকে জানান, ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর এটি হবে নতুন কর্তৃপক্ষের অধীনে প্রথম নির্বাচন। গত ডিসেম্বর মাসে বিদ্রোহীদের আকস্মিক আক্রমণে আসাদের শাসনের অবসান ঘটে। নতুন গঠিত ২১০ আসনের পার্লামেন্টের এক-তৃতীয়াংশ আসনে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআ সরাসরি নিয়োগ দেবেন, বাকি আসনগুলোতে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচন কমিটির আরেক সদস্য হাসান আল-দাঘিম সম্প্রতি এরেম নিউজ-এ দেওয়া এক সাক্ষাৎকারে জানান, প্রতিটি প্রদেশে একটি করে ইলেকটোরাল কলেজ গঠন করা হবে, যারা নির্বাচিত আসনগুলোতে ভোট প্রদান করবে।এর আগে চলতি বছরের মার্চে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট শারাআ যে অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন, তাতে একটি ‘জনগণের কমিটি’ গঠনের কথা বলা হয়, যা পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়ন ও সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আগ পর্যন্ত অস্থায়ী সংসদ হিসেবে কাজ করবে। এ প্রক্রিয়া সম্পন্ন হতে আরও কয়েক বছর সময় লাগতে পারে।আল জাজিরা বলছে, সিরিয়ায় এমন সময় নির্বাচনের ঘোষণা এলো, যখন দেশজুড়ে নতুন সরকার নিয়ে মতবিরোধ বাড়ছে। চলতি মাসের শুরুতে সুইদা প্রদেশে সাম্প্রদায়িক সহিংসতায় শত শত মানুষ নিহত হয়েছেন, যা দেশটির যুদ্ধোত্তর উত্তরণ প্রক্রিয়াকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।এই সহিংসতা শুরু হয় বেদুইন সশস্ত্র গোষ্ঠী ও ড্রুজ ধর্মীয় সংখ্যালঘুদের যোদ্ধাদের মধ্যে পাল্টাপাল্টি অপহরণের ঘটনায়। পরে সরকারি বাহিনী সংঘর্ষ থামানোর নামে হস্তক্ষেপ করে, তবে বাস্তবে তারা বেদুইন গোষ্ঠীর পক্ষ নেয়।প্রতিবেদন অনুযায়ী, সরকারি বাহিনী কিছু ড্রুজ বেসামরিক নাগরিককে হত্যা করেছে এবং তাদের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে ও লুটপাট চালিয়েছে।পরিস্থিতির অবনতি ঠেকাতে ইসরায়েল হস্তক্ষেপ করে এবং সিরিয়ার সরকারি বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে বিমান হামলা চালায়। ইসরায়েল জানিয়েছে, তারা ড্রুজ সংখ্যালঘুদের রক্ষার জন্যই এই পদক্ষেপ নিয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেম করে বিয়ে, বউ হারিয়ে যুবকের আত্মহত্যা
প্রেম করে বিয়ে, বউ হারিয়ে যুবকের আত্মহত্যা

যশোরে প্রেম করে বিয়ের পর বউ হারিয়ে জিসান হোসেন (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নিজ Read more

পত্রিকা: ‘১/১১ জমানার ভোট: বাড়তি ব্যালট ছাপার অভিযোগ, কাঠগড়ায় যারা’
পত্রিকা: ‘১/১১ জমানার ভোট: বাড়তি ব্যালট ছাপার অভিযোগ, কাঠগড়ায় যারা’

১/১১ পরবর্তী সময়ে নবম জাতীয় সংসদ নির্বাচনে অতিরিক্ত ব্যালট ছাপিয়ে আওয়ামী লীগকে জেতানোর অভিযোগ, সংবিধান সংস্কার পরিষদ ইস্যু নিয়ে সরকারি Read more

আমরা এমন রাষ্ট্র গড়ব, যা দেখে বিশ্ব অনুসরণ করবে: ড. ইউনূস
আমরা এমন রাষ্ট্র গড়ব, যা দেখে বিশ্ব অনুসরণ করবে: ড. ইউনূস

আমরা এমন রাষ্ট্র গড়তে চাই, যা দেখে বিশ্ব আমাদের অনুসরণ করবে। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে Read more

কালিয়াকৈরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫
কালিয়াকৈরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জন মাদক ব্যবসায়ী ও ছিনতাই মামলার আসামিকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা Read more

ভোলায় কম দামে পান বিক্রি, হতাশায় কৃষক
ভোলায় কম দামে পান বিক্রি, হতাশায় কৃষক

দেশের কয়েকটি অঞ্চলে মিষ্টি পান চাষাবাদ করা হয়। তার মধ্যে ভোলার চরফ্যাশন উপজেলায় অন্যতম। এখানকার মিষ্টি পানের খ্যাতি দেশের বিভিন্ন Read more

যোগদানের ২২ দিনেই ওসি প্রত্যাহার, শিবচরে আলোচনার ঝড়
যোগদানের ২২ দিনেই ওসি প্রত্যাহার, শিবচরে আলোচনার ঝড়

মাত্র ২২ দিনের মাথায় মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলীকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাতে এক জরুরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন