স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে প্রথমবারের মতো মাটে নামলেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে জাপানি ক্লাব ভিসেল কোবের বিপক্ষে এ ম্যাচ খেলে কাতালানরা। যেখানে ৩-১ গোলের জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এক মৌসুমের জন্য ধারে বার্সেলোনায় যোগ দিয়েছেন ২৭ বছর বয়সী রাশফোর্ড। ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তিনি। তবে ৭৮ মিনিটে তাঁকে আবার তুলে নিয়ে মাঠে নামানো হয় ১৭ বছর বয়সী ড্রো ফার্নান্দেজকে।ম্যাচের ৩৩তম মিনিটে বার্সেলোনাকে লিড এনে দেন ডিফেন্ডার এরিক গার্সিয়া। তবে বিরতির তিন মিনিট আগে স্বাগতিক ভিসেল কোবের হয়ে গোল শোধ দেন তাইসেই মিয়াশিরো।দ্বিতীয়ার্ধে বার্সার হয়ে গোল করেন সুইডিশ ফরোয়ার্ড রুনি বার্ডঘজি।আর ম্যাচের ৮৭তম মিনিটে তরুণ ড্রো ফার্নান্দেজ গোলে বার্সার জয় নিশ্চিত হয়। আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গভীর রাতে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান
গভীর রাতে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান

রাজশাহীর পুঠিয়ায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে গভীর রাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে জিউপাড়া ইউনিয়নের সেনভাগ এলাকায় চলমান Read more

সত্য হলো সালাহউদ্দিন আহমেদের কথা, পোস্ট ডিলিট করলেন তথ্য উপদেষ্টা
সত্য হলো সালাহউদ্দিন আহমেদের কথা, পোস্ট ডিলিট করলেন তথ্য উপদেষ্টা

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে’ শীর্ষক একটি পোস্ট করেছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। পরে এর প্রতিক্রিয়া জানতে Read more

ব্যাংক ঋণের আদলে ক্ষুদ্রঋণেও চালু হচ্ছে এমএফ-সিআইবি সিস্টেম
ব্যাংক ঋণের আদলে ক্ষুদ্রঋণেও চালু হচ্ছে এমএফ-সিআইবি সিস্টেম

ক্ষুদ্রঋণ খাতে স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে দেশে অচিরেই চালু হচ্ছে মাইক্রোফাইন্যান্স ক্রেডিট ইনফরমেশন ব্যুরো- এমএফ-সিআইবি সিস্টেম, যা ব্যাংক ঋণের সিআইবি-এর Read more

গণভোটের প্রচারণায় ব্যানার টানানো হলো সচিবালয়ে
গণভোটের প্রচারণায় ব্যানার টানানো হলো সচিবালয়ে

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে গণভোটের প্রচারণায় ব্যানার টানানো হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এসব ব্যানার সচিবালয়ের বিভিন্ন ভবনে ঝুলছে। এ Read more

শেরপুরে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা
শেরপুরে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

শেরপুরের নালিতাবাড়ীতে তুলা মিয়া (৩৫) নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন