প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে গণভোটের প্রচারণায় ব্যানার টানানো হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এসব ব্যানার সচিবালয়ের বিভিন্ন ভবনে ঝুলছে। এ দিকে নির্বাচন পর্যন্ত গণভোটের লোগো ব্যবহার এবং এ সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরকে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা রয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সচিবালয়ের বিভিন্ন ভবনে ব্যানারগুলো টানানো দেখা গেছে। ৪ নম্বর ভবনে বড় ধরনের গণভোটের ব্যানার টাঙানো হয়েছে। ৬ নম্বর ভবনের সামনের দিকে টানানো ব্যানারে লেখা আছে, গণভোট ২০২৬ সংসদ নির্বাচন, আপনি কি এমন বাংলাদেশ চান, যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না।সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। এমন ১১টি বিষয় সংবলিত ব্যানার ঝোলানো হয়েছে। এর আগে গত ৭ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সকল মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার এবং প্রচারণা সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্য চিঠি পাঠানো হয়। সেখানে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটের বিষয়ে ভোটারদের ব্যাপক জনসচেতনতা তৈরি করা প্রয়োজন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারা দেশে বিএনপির কর্মসূচি ঘোষণা
সারা দেশে বিএনপির কর্মসূচি ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে Read more

উখিয়ায় বিএনপি নেতার নেতৃত্বে সাংবাদিকের বাড়ি দখলের চেষ্টা, থানায় মামলা
উখিয়ায় বিএনপি নেতার নেতৃত্বে সাংবাদিকের বাড়ি দখলের চেষ্টা, থানায় মামলা

কক্সবাজারের উখিয়ায় একটি পরিকল্পিত, বর্বর ও সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও পরিচ্ছন্ন সাংবাদিকতার প্রতীক জসিম আজাদ। ভূমিদস্যু Read more

Duel.com Legit – 2025 Full Review, Bonus, Payments & Mobile Guide
Duel.com Legit – 2025 Full Review, Bonus, Payments & Mobile Guide

What is Duel.com and why the question “duel com legit” mattersLicensing and security – the core of duel com legitStep‑by‑step Read more

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক নীতি অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক নীতি অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বৈশ্বিক শুল্কের বেশিরভাগ অবৈধ বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। এই রায় ট্রাম্পের Read more

আজ থেকে নতুন দামে সোনা বিক্রি শুরু
আজ থেকে নতুন দামে সোনা বিক্রি শুরু

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত হওয়ায় আজ রবিবার (১৮ মে) থেকে বিক্রি হবে নতুন দামে। গতকাল শনিবার (১৭ মে) সন্ধ্যায় Read more

ফারুককে বিসিবি থেকে সরানোর কারণ জানালেন ক্রীড়া উপদেষ্টা
ফারুককে বিসিবি থেকে সরানোর কারণ জানালেন ক্রীড়া উপদেষ্টা

গত বছর আগস্টে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব ছাড়েন সভাপতি নাজমুল হাসান পাপন। পরবর্তীতে সংস্থাটির দায়িত্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন