নরসিংদীর শিবপুরে বৃষ্টির সময় বাইরে খেলতে গিয়ে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) দুপুরে পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর কাঁঠালতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- মুনসেফেরচর কাঁঠালতলা গ্রামের শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (৩) এবং একই গ্রামের প্রতিবেশী সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (৩)।শিশুদের স্বজন ও স্থানীয়রা জানান, পাশাপাশি বাড়ির দুই শিশু আলিফ ও মায়ামনি বৃষ্টির সময় খেলতে বের হয়। এ সময় অসাবধানতাবশত রাস্তার পাশের একটি ডোবার (গর্ত) পানিতে পড়ে যায় দুই শিশু। পরে স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।বিষয়টি নিশ্চিত করে শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন বলেন, ‘পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে চিকিৎসার নামে প্রতারণা, ভুয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলে চিকিৎসার নামে প্রতারণা, ভুয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের নাগরপুর বাজারে চিকিৎসা সেবার নামে প্রতারণা ও নানা অনিয়মের দায়ে মো. আব্দুল হাই নামের এক ভুয়া ডাক্তারকে এক লাখ Read more

অবস্থা আশঙ্কাজনক: ফরিদা পারভীন লাইফ সাপোর্টে
অবস্থা আশঙ্কাজনক: ফরিদা পারভীন লাইফ সাপোর্টে

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে।ইউনিভার্সেল মেডিক্যাল Read more

ইটনায় ইউএনওর বাসভবনে হামলা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
ইটনায় ইউএনওর বাসভবনে হামলা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী অফিসার ইউএনওর বাসভবনে হামলা ও হত্যা চেষ্টা মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন (৩০) কে Read more

ভারতে পাচারচক্রের ফাঁদ থেকে বাঁচলেন বাংলাদেশি তরুণী, গ্রেফতার ৩
ভারতে পাচারচক্রের ফাঁদ থেকে বাঁচলেন বাংলাদেশি তরুণী, গ্রেফতার ৩

ভারতের হায়দরাবাদে পাচার হয়ে পতিতাবৃত্তিতে বাধ্য হওয়া এক বাংলাদেশি তরুণী অবশেষে পুলিশের কাছে আশ্রয় নিয়ে মুক্তি পেয়েছেন। তার দেওয়া অভিযোগের Read more

ইউক্রেনকে বাদ দিয়ে সীমান্ত বিষয়ক আলোচনা সম্ভব নয়: ম্যাক্রোঁ
ইউক্রেনকে বাদ দিয়ে সীমান্ত বিষয়ক আলোচনা সম্ভব নয়: ম্যাক্রোঁ

ইউক্রেনকে বাদ দিয়ে সীমান্ত বিষয়ক আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, ইউক্রেন ছাড়া সীমান্ত Read more

মাহেরীন শুধু শিক্ষিকা নন, একজন গর্বিত মা ও যোদ্ধা: আফরোজা আব্বাস
মাহেরীন শুধু শিক্ষিকা নন, একজন গর্বিত মা ও যোদ্ধা: আফরোজা আব্বাস

‘মাহেরীন চৌধুরী শুধু একজন শিক্ষিকা ছিলেন না, তিনি ছিলেন একজন মা, একজন যোদ্ধা এবং নারী সমাজের আলোকবর্তিকা’—এমনটাই মন্তব্য করেছেন বিএনপির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন