সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আর্সেনাল শিবিরে যোগ দিলেন সুইডিশ গোলমেশিন ভিক্টর গিওকেরেস।পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন থেকে এই স্ট্রাইকারকে পেতে আর্সেনাল খরচ করেছে ৭৪ মিলিয়ন ইউরো। লিসবনের হয়ে ১০২ ম্যাচে ৯৭ গোল করে ইউরোপের সেরা ক্লাবগুলোর নজর কাড়েন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। এর মধ্যে ২০২৪–২৫ মৌসুমে লিসবনের হয়ে ৫২ ম্যাচে ৫৪ গোল করেছেন তিনি। সব মিলিয়ে ২০২৫-২৬ মৌসুমের শুরুর আগে এ নিয়ে ছয় খেলোয়াড় কিনল আর্সেনাল। ভিক্টর গিওকেরেসের আগে গানাররা দলে ভিড়িয়েছে ডিফেন্ডার ক্রিস্তিয়ান মোস্কেরা, মিডফিল্ডার মার্তিন জুবিমেন্দি, গোলকিপার কেপা আরিজাবালাগা, ফরোয়ার্ড নোনি মাদুয়েকে ও মিডফিল্ডার ক্রিস্টিয়ান নরগার্ডকে।এদিকে ইতালিয়ান গোলরক্ষক ডোন্নারুমাকে হঠাৎই বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি। ফরাসি দৈনিক লেকিপ বলছে, ডোন্নারুমা তার চুক্তি নবায়নে রাজি নন। এক্ষেত্রে এই গোলরক্ষক যদি ফ্রি এজেন্ট হিসেবে দল ছাড়েন তবে বড় অংকের ট্রান্সফার ফি হারাতে হবে পিএসজিকে। আর এ কারণেই ইতালিয়ান এই গোলরক্ষককে উঠিয়ে দেওয়া হয়েছে ট্রান্সফার মার্কেটে।বেশ কয়েকদিন আগেই জানা গিয়েছিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন আলেহান্দ্রো গার্নাচো। এনিয়ে আর্জেন্টাইন তরুণ উইঙ্গারকে ক্লাব ছাড়ার জন্য ৩১ জুলাই পর্যন্ত সময় দিয়েছে ক্লাবটি। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো বলছে, গার্নাচোকে পেতে আগ্রহ দেখিয়েছে আরেক ইংলিশ ক্লাব চেলসি এবং ইতালিয়ান ক্লাব নাপোলি। এরই মধ্যে তারা বিষয়টি নিয়ে রেড ডেভিলদের সঙ্গে আলোচনায় বসেছে বলে দাবি করেছে বেশ কয়েকটি গণমাধ্যম। এদিকে আরবি লাইপজিগের ডাচ উইঙ্গার জাভি সিমন্সকে নিয়ে দ্বিমুখী লড়াইয়ে নেমেছে ইংলিশ ক্লাব চেলসি এবং স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে ব্রিটিশ মিডিয়াগুলো বলছে, এরই মধ্যে এই উইঙ্গারের সাথে চূড়ান্ত আলোচনা সেরে ফেলেছে চেলসি। তবে নতুন খবর হলো জাভি সিমন্সকে পেতে মাঠে নেমেছে বার্সেলোনা। বার্সা সভাপতি নিশ্চিত করেছেন আরও ফুটবলার দলে ভেড়াবেন তারা।তবে ট্রান্সফার মার্কেটের এখন পর্যন্ত সবচেয়ে বড় খবর হলো,  লিভারপুল ছাড়তে চাইছে লুইস দিয়াস ও ডারউইন নুনেজ। এজন্য প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচেও লিভারপুলের স্কোয়াডে দেখা যায়নি তাদের। বেশ কয়েকটি গণমাধ্যমের সূত্র বলছে, দিয়াসকে দলে ভেড়াতে চাই জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। তাকে এরই মধ্যে ৮৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে ক্লাবটি। অন্যদিকে নাপোলি নজর রেখেছে উরুগুইয়ান স্ট্রাইকার নুনেজের দিকে। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে করোনায় আরও একজনের মৃত্যু
দেশে করোনায় আরও একজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ৩ জনের শরীরে ভাইরাসটি Read more

ভারতে দুর্গা বিসর্জন দিতে গিয়ে ১৩ জনের মৃত্যু
ভারতে দুর্গা বিসর্জন দিতে গিয়ে ১৩ জনের মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশে বিজয় দশমীতে দুর্গা বিসর্জন দিতে ১৩ জনের মৃত্যু হয়েছে। দুটি আলাদা দুর্ঘটনায় এ মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটেছে। নিহত Read more

হিলিতে চিকিৎসককে মারধর: স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ১০
হিলিতে চিকিৎসককে মারধর: স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ১০

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি হাসপাতালে দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১ আগস্ট) Read more

‘ভানুমতির খেলা’ শেষে নারায়নগঞ্জ-৫ আসনে বিএনপি’র প্রার্থী আবুল কালাম
‘ভানুমতির খেলা’ শেষে নারায়নগঞ্জ-৫ আসনে বিএনপি’র প্রার্থী আবুল কালাম

চরম নাটকীয়তা শেষে নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য আবুল কালাম। বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা Read more

ঈশ্বরদীতে ব্যবসায়ীকে তুলে নিয়ে গলা কেটে হত্যা
ঈশ্বরদীতে ব্যবসায়ীকে তুলে নিয়ে গলা কেটে হত্যা

পাবনার ঈশ্বরদীতে  অস্ত্রের মুখে জিম্মি করে বাদশা হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।  সোমবার (২৮ Read more

অনুমতি ছাড়া হজ করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি সৌদির
অনুমতি ছাড়া হজ করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি সৌদির

আসন্ন হজ মৌসুমে অনুমতি ছাড়া হজ পালন থেকে বিরত থাকতে নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এছাড়া নির্দেশনা না মানলে কঠোর শাস্তির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন