জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজের বাবাও যদি দুর্নীতি করে তাকেও ছাড় দেওয়া যাবে না। বাবাকে প্রশ্ন করতে হবে ৩০ হাজার টাকার বেতন দিয়ে কীভাবে ৪০ হাজার টাকার বাসা ভাড়ায় থাকে।শনিবার (২৬ জুলাই) রাত ৯টায় জেলা শহরের পুরান থানা (স্বাধীনতা চত্বর) এলাকায় পদযাত্রা-পরবর্তী এক জনসভায় এসব কথা বলেন তিনি।হাসনাত আবদুল্লাহ বলেন, নিজের ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করতে হবে। আমাদের এনসিপির কর্মীরা অন্যান্য দলের কর্মীদের চাইতে আলাদা হতে হবে। আপনারা দুর্নীতি করবেন না, কেউ করলে সেটাও প্রতিবাদ করতে হবে। সাংগঠনিকভাবে আমাদের সংগঠিত হতে হবে।হাসনাত আবদুল্লাহ আরও বলেন, যারা এখন মামলা বাণিজ্য ও চাঁদাবাজি করছে তাদের দিন ফুরিয়ে আসছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে দুর্নীতিবাজরা পালানোর জায়গা পাবে না। আমরা যদি বাংলাদেশ গড়তে চাই এনসিপিকে সঙ্গে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।তিনি আরও বলেন, আমরা আপনাদের কথা দিচ্ছি, এনসিপির নেতাকর্মীদের জন্য যদি প্রয়োজন হয় আমাদের জীবন দিতে প্রস্তুত। আমাদের কর্মীদের ঘাম, রক্ত ও জীবন দিয়ে আমরা নেতা হয়েছি। আমরা খবর পেয়েছি অন্যান্য রাজনৈতিক দল থেকে এনসিপির নেতাকর্মীদের ভয় দেখানো হয়। আপনার ধৈর্য ধরুন, আগামী এক বছরের মধ্যে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে কমিটি করা হবে। এলাকার সুনাগরিক, বিশিষ্টজনকে হাতে-পায়ে ধরে এনসিপিতে নিয়ে আসুন।হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আমরা ভালো মানুষদের নিয়ে দল করতে চাই। ১০০ পয়সাওয়ালা চাঁদাবাজ থেকে একজন শিক্ষিত ভালো মানুষ নিয়ে দল করব আমরা। আমাদের লাখ লাখ দুর্নীতিবাজ কর্মীর প্রয়োজন নেই। ১০টা ভালো মানুষ নিয়ে হলেও রাজপথে আমাদের লড়াই অব্যাহত রাখব। আগামীর বাংলাদেশ বিনির্মাণে খেয়ে না খেয়ে এনসিপিকে সুসংগঠিত করুন।পথসভা ও পদযাত্রা কর্মসূচিতে এনসিপির অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খান।কর্মসূচিতে যোগ দিতে এদিন বিকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে এনসিপির নেতাকর্মীরা পুরান থানা এলাকায় জড়ো হন। তাদের হাতে ব্যানার ও ফেস্টুন ছিল। পথসভার আগে রাত ৮টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে পদযাত্রা শুরু করেন নেতাকর্মীরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চ্যাম্পিয়নস লিগ শুরুর আগেই বার্সেলোনায় শাস্তির হিড়িক
চ্যাম্পিয়নস লিগ শুরুর আগেই বার্সেলোনায় শাস্তির হিড়িক

২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে হ্যান্সি ফ্লিকের নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় Read more

জকসু নির্বাচনে অংশ নিতে পারবে না নিষিদ্ধ ছাত্রলীগ
জকসু নির্বাচনে অংশ নিতে পারবে না নিষিদ্ধ ছাত্রলীগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে কোনো নিষিদ্ধ সংগঠনের সদস্য প্রার্থী হতে পারবে না। ফলে নিষিদ্ধ ছাত্রলীগসহ সরকার Read more

ভারত যুদ্ধ শুরু করেছে, শেষ করব আমরা: পাকিস্তান জামায়াতের সাবেক আমির
ভারত যুদ্ধ শুরু করেছে, শেষ করব আমরা: পাকিস্তান জামায়াতের সাবেক আমির

ভারত যুদ্ধ শুরু করলেও তার পরিণতি নির্ধারণ করবে পাকিস্তান—এমন মন্তব্য করেছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর সাবেক আমির সিরাজ-উল-হক। তিনি বলেন, সমগ্র Read more

জিপিএইচ কারখানায় লিফট ছিঁড়ে প্রাণ গেল ২ শ্রমিকের
জিপিএইচ কারখানায় লিফট ছিঁড়ে প্রাণ গেল ২ শ্রমিকের

জিপিএইচ ইস্পাত কারখানায় লিফটের তার ছিড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। নিহতরা হলো  মীরসরাই উপজেলার কুরুয়া গ্রামের শামসুল আলমের ছেলে  মোঃ Read more

বাংলাদেশ ও ভারতকে দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া
বাংলাদেশ ও ভারতকে দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া

বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও কঠিন করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ‘স্বচ্ছতা-সংক্রান্ত সমস্যার’ কথা উল্লেখ করে Read more

সাতক্ষীরায় ট্রাকের চাপায় কলেজছাত্র নিহত
সাতক্ষীরায় ট্রাকের চাপায় কলেজছাত্র নিহত

পণ্যবাহী ট্রাকের চাপায় নাঈম হোসেন নামের কলেজছাত্র নিহত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি মহিলা দাখিল মাদরাসার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন