কু‌ষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে নেতার ছেলের ব‌টির আঘাতে ইসরা‌ফিল হোসেন (৪৮) নামে গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে। পাশাপাশি অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত ওই আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে আটক করা হয়েছে।শ‌নিবার (২৬ জুলাই) বেলা ১২টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। কু‌ষ্টিয়া গোয়েন্দা পুলিশের (ডি‌বি) ও‌সি মুরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।আটক হওয়া ব্যক্তিরা হলেন, হারুন-উর-রশিদ (৫০) ও তার ছেলে প্রণয় (২৫)। হারুন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সহ-সভাপতি বলে জানা গেছে। এ ঘটনায় আহত এসআইকে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা হারুন-উর-রশিদকে গ্রেপ্তারে শ‌নিবার বেলা ১২টার দিকে ডি‌বি পুলিশ তার বাড়ি ঘেরাও করে। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করলে হারুনের ছেলে প্রণয় এসআই ইসরা‌ফিলের পিঠে ব‌টি দিয়ে আঘাত করে। এই হামলায় তিনি আহত হলে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে ডি‌বি পুলিশের সদস্যরা বাবা-ছেলেকে আটক করে নিয়ে যায়।কু‌ষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, আহত পুলিশ সদস্যের পিঠে ধারালো কিছু দিয়ে আঘাতের দুটি চিহ্ন ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।ডি‌বি পুলিশের ও‌সি মুরাদ হোসেন বলেন, সন্দেহভাজন এক আসামীকে ধরতে গিয়ে হামলায় একজন পুলিশ আহত হয়েছেন। এ ঘটনার দুইজনকে আটক করা হয়েছে। যাকে ধরতে গিয়েছিল তিনি আওয়ামী লীগ নেতা।এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাতিয়ার মেঘনা নদীতে স্পিডবোট ডুবি, উদ্ধার ২৮
হাতিয়ার মেঘনা নদীতে স্পিডবোট ডুবি, উদ্ধার ২৮

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সোমবার (২৩ Read more

তপশিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
তপশিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তপশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও Read more

রাজবাড়ীতে মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় অন্তর্বর্তী সরকারের নিন্দা
রাজবাড়ীতে মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় অন্তর্বর্তী সরকারের নিন্দা

রাজবাড়ীর গোয়ালন্দে মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ (শুক্রবার, ৫ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে Read more

গাজীপুরে দুই মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন, নেই যানজট
গাজীপুরে দুই মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন, নেই যানজট

পবিত্র ঈদ উল আযহার আর মাত্র ৩ দিন বাকি। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে কর্মের শহর ছাড়তে শুরু করেছেন শিল্প-কারখানা Read more

কালিয়াকৈরে নাগরিকত্ব সনদে অতিরিক্ত ৭০ টাকা আদায়ের অভিযোগ
কালিয়াকৈরে নাগরিকত্ব সনদে অতিরিক্ত ৭০ টাকা আদায়ের অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৫নং শ্রীফলতলী ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদ সংগ্রহ করতে গিয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।রোববার (৬ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন