ভারতের বিহারের একটি গ্রামে এক বছরের শিশুর কামড়ে বিষাক্ত কোবরা সাপের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় গ্রামবাসী এমন দাবি করেছেন বলে শনিবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।এ অদ্ভুত ঘটনা ঘটেছে রাজ্যটির পশ্চিম চাম্পারান বিভাগে। এরপর পরিবারের সদস্যরা শিশুটিকে সরকারি হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালটির সুপারিনটেনডেন্ট দুবাকান্ত মিশ্রা বলেছেন, “গোবিন্দ কুমার নামে শিশুটিকে গতকাল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এ হাসপাতালে রেফার করে। তার পরিবারের সদস্যরা তাকে সাপের পাশে অজ্ঞান অবস্থায় দেখতে পান। এরপর তাকে গ্রামের পাশের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।”তিনি আরও বলেছেন, “তার পরিবারের সদস্যরা দাবি করেছেন শিশুটি সাপটি তাদের বাড়িতে ধরে। সাপটির সঙ্গে তার দাদি তাকে দেখতে পায়। সাপটি মাটিতে মরে পড়ে ছিল। এছাড়া শিশুটিও অজ্ঞান হয়ে যায়।”এই চিকিৎসক জানিয়েছেন শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। যদি তারা তার শরীরে বিষক্রিয়ার কোনো লক্ষণ দেখতে পান তাহলে সে অনুযায়ী চিকিৎসা শুরু করবেন। সূত্র: এনডিটিভিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোর সদর হাসপাতালে নারী টানাবাজ চক্রের সদস্য আটক
যশোর সদর হাসপাতালে নারী টানাবাজ চক্রের সদস্য আটক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে নারী টানাবাজ চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) দুপুরে হাসপাতালের বর্হিঃবিভাগে Read more

বাঁচতে চায় মেধাবী শিক্ষার্থী রুবেল
বাঁচতে চায় মেধাবী শিক্ষার্থী রুবেল

অসহায় জীবন টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না মেধাবী শিক্ষার্থী রুবেল হোসেন। অর্থ-সম্পদ না থাকলে ও জীবনে সুখের অভাব ছিলনা। Read more

বৈরী আবহাওয়ায় বরিশাল নদী বন্দরে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা
বৈরী আবহাওয়ায় বরিশাল নদী বন্দরে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথের সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।বৈরী Read more

টিভিতে আজকের খেলা (১১ ডিসেম্বর ২০২৫)
টিভিতে আজকের খেলা (১১ ডিসেম্বর ২০২৫)

ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি আজ। রাতে আছে ইউরোপা লিগের ম্যাচ।ক্রিকেটওয়েলিংটন টেস্ট-২য় দিননিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজসরাসরি, ভোর ৪টা,টি স্পোর্টস২য় টি-টোয়েন্টিভারত-দক্ষিণ আফ্রিকাসরাসরি, সন্ধ্যা ৭-৩০ Read more

অপরাধীদের শাস্তি দিন, নয়তো জাতি আপনাদের ক্ষমা করবে না: ফখরুল
অপরাধীদের শাস্তি দিন, নয়তো জাতি আপনাদের ক্ষমা করবে না: ফখরুল

ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগ হত্যাকাণ্ডসহ কয়েকটি ঘটনার অতি দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন