জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ কিশোরগঞ্জে পদযাত্রা শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে জেলা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে এনসিপির নেতা-কর্মীদের পদযাত্রাটি শুরু হয়। শহরের প্রধান সড়কে এক কিলোমিটার পদযাত্রা শেষে পুরান থানা এলাকায় গিয়ে শেষ হবে পদযাত্রাটি। সেখানে জনসমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁদের। সমাবেশ শেষে রাতে এনসিপি নেতৃবৃন্দ কিশোরগঞ্জ সার্কিট হাউসে জুলাই গণ-আন্দোলনে শহীদদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিকে এনসিপির কর্মসূচি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সমাবেশ শুরুর আগে কিশোরগঞ্জ জেলা শহরের সড়ক বন্ধ করে দেওয়া হয়। সমাবেশে বিভিন্ন স্থানে থেকে মিছিল নিয়ে আসেন সংগঠনের কর্মীরা। কিশোরগঞ্জের পদযাত্রা কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুউদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। পদযাত্রা ও সমাবেশ উপলক্ষে বিকাল থেকে কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর, নিকলী, ইটনা, মিঠামইন, তাড়াইলসহ বিভিন্ন উপজেলা থেকে এনসিপির নেতা–কর্মীরা পুরান থানা এলাকায় এসে জড়ো হন। এ সময় তাঁদের হাতে ব্যানার ও ফেস্টুন ছিল। এনসিপির নেতাদের কিশোরগঞ্জে স্বাগত জানিয়ে শহরে একাধিক তোরণের পাশাপাশি ব্যানার টাঙানো হয়েছে। পদযাত্রা ও সমাবেশকে ঘিরে জেলার প্রতিটি উপজেলায় মাইকিং, লিফলেট বিতরণসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন বলেন, সমাবেশে ৫০ হাজার মানুষের সমাগম ঘটতে পারে। কিশোরগঞ্জ সদর, নিকলী, ইটনা, মিঠামইন, তাড়াইলসহ বিভিন্ন উপজেলা থেকে এনসিপির নেতা–কর্মী ও সমর্থকেরা সমাবেশে যোগ দিচ্ছেন। এ বিষয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার জানান, শান্তিপূর্ণ পরিবেশে এনসিপির পদযাত্রা চলছে। গোপালগঞ্জের মতো পরিস্থিতি যেন কিশোরগঞ্জে না ঘটে, সে জন্য পুলিশের পাশাপাশি র‌্যাব, বাংলাদেশ সেনাবাহিনী ও এপিবিএন মাঠে রয়েছে। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবশেষে মেট্রোরেল চলাচল শুরু
অবশেষে মেট্রোরেল চলাচল শুরু

দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর অবশেষে পুনরায় চালু হয়েছে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা কার্যক্রম। ঢাকা ম্যাস ট্রানজিট Read more

করিমগঞ্জে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, ছেলে পলাতক
করিমগঞ্জে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, ছেলে পলাতক

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধিকিশোরগঞ্জের করিমগঞ্জে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে আবদুল মালেক (৮২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে Read more

গাজীপুরে নেশার টাকা না দেয়ায় ভাগ্নের হাতে মামা খুন
গাজীপুরে নেশার টাকা না দেয়ায় ভাগ্নের হাতে মামা খুন

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মামাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ভাগনে সৌরভ হাসান রুদ্র (২২) Read more

সরকার প্রত্যেক মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে : উপদেষ্টা আদিলুর
সরকার প্রত্যেক মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে : উপদেষ্টা আদিলুর

সরকার দেশের প্রত্যেক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, Read more

চার স্তরের নিরাপত্তায় প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ ময়দান
চার স্তরের নিরাপত্তায় প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ ময়দান

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার অনুষ্ঠিত হবে ১৯৮তম ঈদুল আজহার জামাত। প্রতি বছর এ ঈদগাহ মাঠে আশপাশের জেলা ছাড়াও Read more

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মেনে নিতে পারছেন না রমিজ
বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মেনে নিতে পারছেন না রমিজ

বাংলাদেশে এসে সিরিজ জেতার আশায় ছিল পাকিস্তান। কিন্তু বাস্তবতা হলো ঠিক তার উল্টো। লিটন দাসের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজটা নিজেদের করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন