সৌদি আরবের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ ওমরাহযাত্রী নিহত হয়েছেন। তারা সবাই পাকিস্তানের নাগরিক ছিলেন। নিউজ শনিবার (২৬ জুলাই) পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ এ তথ্য জানিয়েছে।সংবাদমাধ্যমটি জানায়, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের এই বাসিন্দারা ওমরাহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে চার শিশুও রয়েছে। দুর্ঘটনায় ওই পরিবারের আরও পাঁচ সদস্য আহত হয়েছেন।পরিবারের অন্য সদস্যরা জানান, ১১ দিন আগে ওমরাহ করতে সৌদি আরবে যান তারা। এরমধ্যে আজ শনিবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। তাদের জানাজার নামাজ সৌদি আরবেই অনুষ্ঠিত হবে।এরআগে এ বছর পবিত্র হজ করতে গিয়ে সৌদিতে ১৮ পাকিস্তানির মৃত্যু হয়। যাদের বেশিরভাগই বয়স্ক ছিলেন। হার্ট অ্যাটাক ও অন্যান্য রোগে আক্রান্ত হয়ে সৌদিতেই মৃত্যুবরণ করেন তারা। তাদের সবাইকে জান্নাতুল বাকিতে কবর দেওয়া হয়। এরআগের বছর হজ করতে গিয়ে ৩৫ পাকিস্তানির মৃত্যু হয়েছিল।সৌদি আরবে প্রায়ই এমন ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকলে। এতে অনেকের প্রাণহানি ঘটে। ২০২৩ সালের ২৮ মার্চ ভয়াবহ এক বাস দুর্ঘটনায় আট বাংলাদেশি ওমরাহযাত্রী নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছিলেন আরও ১৮ বাংলাদেশি। সবমিলিয়ে বাস অ্যাক্সিডেন্ট করে প্রাণ গিয়েছিল ২০ জনের।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-হাসনাতরা
সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-হাসনাতরা

সেনাবাহিনী ও পুলিশের পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টা পর তারা গোপালগঞ্জ ছেড়ে বের Read more

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল কেনিয়া, নিহত ৩১
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল কেনিয়া, নিহত ৩১

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও ১০৭ জন। বুধবার (০৯ জুলাই) দেশটির জাতীয় মানবাধিকার Read more

উপদেষ্টা ফরিদার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুই ককটেল বিস্ফোরণ
উপদেষ্টা ফরিদার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুই ককটেল বিস্ফোরণ

রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’য় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। Read more

আটকের পর নেতাকর্মীদের যা বললেন রাহুল গান্ধী
আটকের পর নেতাকর্মীদের যা বললেন রাহুল গান্ধী

ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এবং এবং কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন নেতাকে দেশটির পুলিশ আটক করেছে।বিজেপির Read more

দিনাজপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে পুকুরে ডুবে সিনহা খাতুন নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল)  সকাল সাড়ে ৯ টায় উপজেলার Read more

বেনাপোলে বাংলাদেশি ২০টি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক
বেনাপোলে বাংলাদেশি ২০টি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক

বেনাপোল বন্দর থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ বেচারাম প্রামাণিক (৪৩) নামে একজন ভারতীয় ট্রাকচালককে আটক করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন