অবশেষে নির্ধারিত হলো এশিয়া কাপ ২০২৫-এর সময়সূচির দিনক্ষণ। পুরুষ এশিয়া কাপের আসর বসবে আগামী ৯ সেপ্টেম্বর থেকে, ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। শনিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি।টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)। যদিও আগে গুঞ্জন ছিল এশিয়া কাপ শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে, তবে এসিসি সভাপতি নিজেই তা স্পষ্ট করে দিয়েছেন।এক্সে (টুইটারে) এসিসির চেয়ারম্যান লিখেছেন,‘আমি আনন্দের সাথে নিশ্চিত করছি যে, সংযুক্ত আরব আমিরাতে পুরুষদের এসিসি এশিয়া কাপ ২০২৫ অনুষ্ঠিত হবে। মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টটি ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আমরা দারুণ এক ক্রিকেট উৎসবের প্রত্যাশায় আছি!’তিনি আরও জানান, পূর্ণাঙ্গ সূচি, ম্যাচের সময় ও ভেন্যু খুব দ্রুত জানানো হবে।এবারের আসরে বাংলাদেশসহ মোট ৮টি দল অংশ নিচ্ছে। অন্যান্য দলগুলো হলো- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে খেলবে আরব আমিরাত, হংকং ও ওমান।প্রাথমিকভাবে টুর্নামেন্টটি ভারতে আয়োজনের আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। তবে কোন শহরে বা কোন স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি এসিসি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২০ আগস্ট) বিকেল ৩টা ১৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের Read more

আজ থেকে শুরু ঢাকায় ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন
আজ থেকে শুরু ঢাকায় ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন

চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন-২০২৫ শুরু হচ্ছে আজ। যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের শীর্ষ স্থানীয় ছয় শতাধিক দেশি-বিদেশি Read more

গৌরনদীতে প্রতিদিন চুরির ঘটনায় আতঙ্কে ব্যবসায়ীরা
গৌরনদীতে প্রতিদিন চুরির ঘটনায় আতঙ্কে ব্যবসায়ীরা

বরিশালের গৌরনদীতে চুরির ঘটনা বেড়েই চলছে। সকাল, দুপুর, দিন কিংবা রাত, কোনও সময়ই থামছে না চুরি। এতে ছোট বা বড় Read more

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১১ জানুয়ারি
জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১১ জানুয়ারি

গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ Read more

ইরানের প্রশংসা করলেন ট্রাম্প
ইরানের প্রশংসা করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করেছেন যে, ইরানের সামরিক বাহিনীকে অনেকাংশেই নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার Read more

শত্রুতার জেরে রোপনকৃত ধানের চারা নষ্ট, হুমকি
শত্রুতার জেরে রোপনকৃত ধানের চারা নষ্ট, হুমকি

সিরাজগঞ্জের কাজীপুরে পূর্বশত্রুতার জেরে রোপনকৃত আমন ধানের চারা নষ্ট করার অভিযোগ উঠেছে। রোপনের ৪ দিন পরেই ধানের চারাগুলো টেনে তুলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন