রংপুরের তারাগঞ্জ উপজেলায় ছুরি গলায় ধরে বাড়ির মালিককে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে উপজেলার সয়ার ইউনিয়নের বড় দোলাপাড়া গ্রামের মো. গোলাম মোস্তফার বাড়িতে।জানা গেছে, গোলাম মোস্তফা ও তার পরিবারের লোকজন অন্যান্য দিনের মতো শুক্রবার রাতেও ঘরের দরজা জানালা লাগিয়ে দিয়ে ঘুমাচ্ছিলেন। কিন্তু গভীর রাতে বাড়িতে লোকের আগমন টের পেয়ে ঘর থেকে বের হলে আগে থেকে ওত পেতে থাকা ডাকাত দলের সদস্যরা ধরে ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে থাকা মোটরসাইকেল, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে ডাকাত দলের লোকজন। ৬-৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ‘ঘটনাটি শোনার পর আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত ওই ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি। যদি তারা মামলা করতে আসে তাহলে মামলা নেওয়া হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে যে নির্দেশনা
আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে যে নির্দেশনা

রোজা, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসসহ টানা ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের প্রায় সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে আবার Read more

কাপ্তাই হ্রদে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার
কাপ্তাই হ্রদে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার

রাঙামাটির কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে গিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযানে নিখোঁজের প্রায় আড়াই Read more

ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার

অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পানছড়ি ব্যাটালিয়ন (৩-বিজিবি) গোয়েন্দা নজরদারি জোরদারসহ সীমান্ত এলাকায় চেকপোস্ট স্থাপন ও Read more

স্ত্রীর ছোড়া গরম পানিতে ঝলসে গেল স্বামী
স্ত্রীর ছোড়া গরম পানিতে ঝলসে গেল স্বামী

যশোরের ঝিকরগাছায় স্ত্রীর ছোড়া গরম পানিতে হাসানুল কবির (৪৭) নামে এক ব্যক্তির শরীর ঝলসে গেছে। শুক্রবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে Read more

ভালোবেসে বা রেগে স্বামীকে ভাই ডাকা ইসলামে নিষেধ
ভালোবেসে বা রেগে স্বামীকে ভাই ডাকা ইসলামে নিষেধ

স্বামী-স্ত্রী একে অপরের সঙ্গে পার করে দীর্ঘ একটি জীবন। সেখানে সুখে-দুঃখে, হাসি কান্না সবকিছু ভাগ করে নেয়। ভালোবেসে বা অভিমানে Read more

পাঞ্জাবের ভেতর দিয়ে পাকিস্তানে হামলা করতে দেব না: খালিস্তানপন্থি নেতা
পাঞ্জাবের ভেতর দিয়ে পাকিস্তানে হামলা করতে দেব না: খালিস্তানপন্থি নেতা

জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ২৬ বেসামরিক নাগরিকের মৃত্যুর পর ভারত-পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে। হামলার জেরে ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন