বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে ৬টি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ঝড়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আরও একটি বাল্কহেড চরে আটকে পড়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক জানান, ডুবে যাওয়া বাল্কহেডগুলো উদ্ধারে কাজ চলছে। তিনি আরও জানিয়েছেন, ২৫ জুলাই বিকেল ৪টার দিকে ঝড়ের সময় মেহেন্দিগঞ্জের মল্লিকপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে ৫টি বাল্কহেড ডুবে যায়। তবে বাল্কহেডগুলো ডুবে গেলেও কোনো নিখোঁজ বা হতাহতের খবর পাওয়া যায়নি। অপরদিকে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল জানান, একই সময় হিজলা উপজেলার ধুলখোলা ও আলিগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে একটি পাথরবোঝাই বাল্কহেড ডুবে যায়। যদিও ভাটার সময় সেটিকে আবার দেখা গেছে। তবে নৌযানটি উদ্ধারের চেষ্টা চলছে। অপরদিকে মেঘনা নদীতে একটি বাল্কহেড চরে আটকে পড়েছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘অস্বাস্থ্যকর’ অবস্থায় আজও ঢাকার বাতাস
‘অস্বাস্থ্যকর’ অবস্থায় আজও ঢাকার বাতাস

চলতি বছরের শুরুতেই টানা কয়েক দিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।সোমবার Read more

ঢাকা-৮ আসনে প্রার্থী হবেন মডেল মেঘনা আলম
ঢাকা-৮ আসনে প্রার্থী হবেন মডেল মেঘনা আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে লড়বেন আলোচিত মডেল মেঘনা আলম। এ আসনেরই প্রার্থী হতে চেয়েছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক Read more

সোনার দাম ফের বাড়ল
সোনার দাম ফের বাড়ল

৮ দফায় বাড়িয়ে এক দফায় কমানোর পর আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে Read more

কাতারের ৪০০ মিলিয়ন ডলারের বিমান উপহার: ট্রাম্পের বিপক্ষে যাচ্ছেন তার সমর্থকরাও
কাতারের ৪০০ মিলিয়ন ডলারের বিমান উপহার: ট্রাম্পের বিপক্ষে যাচ্ছেন তার সমর্থকরাও

যুক্তরাষ্ট্রে তীব্র রাজনৈতিক বিভাজনের মধ্যেও কাতারের বিমান গ্রহণ করা বিষয়ে নিজের পক্ষে অনেককে যুক্ত করতে পেরেছেন ট্রাম্প যেটাকে তার জন্য Read more

ইরান সংঘাতে অংশ নেয়া বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে
ইরান সংঘাতে অংশ নেয়া বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে

ইরানের সঙ্গে চলমান সংঘাতে অংশ নেয়া যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সাময়িকভাবে যুদ্ধক্ষেত্র ছেড়ে বন্দরের দিকে রওনা Read more

ইমোতে পরিচয় বিয়ের প্রলোভনে ধর্ষণ, গ্রেফতার করেছে র‍্যাব ১৪
ইমোতে পরিচয় বিয়ের প্রলোভনে ধর্ষণ, গ্রেফতার করেছে র‍্যাব ১৪

কিশোরগঞ্জের ভৈরবে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযুক্ত ধর্ষণকারী রবিন উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের হযরত আলীর ছেলে। গতকাল রাত আনুমানিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন