নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়েছে পুরো সুন্দরবন। সুন্দরবনের কোথাও সাড়ে তিন ফুট আবার কোথাও আড়াই ফুট উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত হয়েছে। তবে এতে বনের ও বন্যপ্রাণীর তেমন ক্ষতির আশংকা নেই বলে জানিয়েছে বনবিভাগ। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, শনিবারের (২৬ জুলাই) দিনের (দুপুরের) জোয়ারে স্বাভাবিকের তুলনায় পানি বেড়েছে আড়াই ফুট থেকে সাড়ে তিন ফুট। আড়াই ফুট উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত হয়েছে করমজল, জোংড়া, মরাপশুর, হাড়বাড়ীয়, ঘাগরামারী ও লাউডোব এলাকা। এছাড়া সাড়ে তিন ফুট উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত হয়েছে হিরণপয়েন্ট, কটকা ও কচিখালী বনাঞ্চল। পুরো বনের ভিতরেই জায়গা বিশেষ আড়াই থেকে সাড়ে তিন ফুট উচ্চতার পানিতে তলিয়ে গেছে। তবে এতে বনের ও বন্যপ্রাণীর ক্ষতির তেমন কোন আশংকা নেই। কারণ পুরো বন জুড়ে ৪০ টি টাইগার টিলা (উচু টিলা) রয়েছে। বনের ভিতরে পানি বাড়লে বাঘ, হরিণ ও শুকরসহ অন্যান্য প্রাণী উচু টিলায় আশ্রয় নিয়ে থাকে। আর দুই আড়াই ঘন্টা পর ভাটায় আবার এ পানি নেমে যায়। ফলে বন্যপ্রানীর ক্ষতির কোন সম্ভাবনা নেই। এছাড়া ক্ষতি হবেনা বনের অভ্যন্তরে থাকা ৮৮টি মিষ্টি পানির পুকুরেরও। কারণ পুকুরগুলো পাড় অনেক উচু, তাই লবণ পানি ঢুকে মিষ্টি পানির আধারগুলোর ক্ষতির কোন সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, মুলত অমবস্যা ও পূর্ণিমার গোনের সময় নদ-নদীতে পানি বেড়ে থাকে। কিন্ত চলতি অমাবস্যার গোনের সাথে যোগ হয়েছে নিম্নচাপের প্রভাব। এতে পানি বেড়েছে। গরমকালে দিনের জোয়ারে পানি বেশি হয়, রাতের জোয়ারে কম হয়। আর শীতকাল এর বিপরীত। এদিকে নিম্নচাপের প্রভাবে তলিয়েছে মোংলার পশুর নদীর পাড়ের ফসলি জমি, ঘরবাড়ী ও রাস্তাঘাট। ভাটায় পানি নেমে যাওয়ায় ক্ষতি ও জলাবদ্ধতার ঝুঁকি কম রয়েছে এ এলাকায়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে অংশীজনদের মতামত আহ্বান
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে অংশীজনদের মতামত আহ্বান

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে ‘ঢাকা Read more

সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট
সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট

উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কেও বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। তবে যানবাহনের সংখ্যা বাড়লেও এই মহাসড়কে এখন পর্যন্ত Read more

পিআর নিয়ে সিদ্ধান্ত নেবে দলগুলোই: প্রেস সচিব
পিআর নিয়ে সিদ্ধান্ত নেবে দলগুলোই: প্রেস সচিব

পিআর পদ্ধতি নিয়ে সরকারের কম কথা বলাই ভালো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পিআর নাকি বিদ্যমান Read more

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ

ভারতের হায়দরাবাদের তেলাঙ্গানায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৫ জনে। এ ঘটনায় অনেকে গুরুতর আহত হয়েছেন।এখনও বহু Read more

পাথরঘাটায় ইয়াবাসহ আটক দুই যুবক
পাথরঘাটায় ইয়াবাসহ আটক দুই যুবক

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৯৯ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে।সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে তালতলা ব্রিজ সংলগ্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন