মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল মালয়েশিয়ার রাজপথ। রাজধানী কুয়ালালামপুরে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন। এ সময় তারা বলেন, ‘সরে যাও আনোয়ার’।বিক্ষোভকারীরা আনোয়ার সরকারের বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলছেন। এদিকে, বিক্ষোভকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।মালয়েশিয়ার গণমাধ্যম ‘ফ্রি মালয়েশিয়া টুডে’ জানায়, শনিবার সকাল থেকেই রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রাজপথে বের হন। তারা মারদেকা স্কয়ার ও এর আশেপাশের এলাকায় অবস্থান নেন। এ সময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার ছিল, যেখানে আনোয়ারের পদত্যাগ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানানো হয়।বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ক্ষমতায় আসার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণে ব্যর্থ হয়েছেন।মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, আনোয়ার ইব্রাহিমের ‘প্রতিশ্রুতি ভঙ্গই’ এ বিক্ষোভের মূল কারণ। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের ব্যর্থতা নিয়ে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।ফ্রি মালয়েশিয়া টুডে আরও জানিয়েছে, যদিও মালয়েশিয়ার সরকার এবং তাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ হওয়ার আহ্বান জানিয়েছে, তবে জনতা তাদের দাবিতে অনড় রয়েছে। পুলিশ জানিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে।অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ বিক্ষোভ আনোয়ার সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দাম বাড়ল স্মারক স্বর্ণমুদ্রার, এখন থেকে দেড় লাখ টাকা
দাম বাড়ল স্মারক স্বর্ণমুদ্রার, এখন থেকে দেড় লাখ টাকা

স্মারক স্বর্ণ মুদ্রার দর আবারও বাড়াল কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি মুদ্রায় ১৫ হাজার টাকা বাড়িয়ে দেড় লাখ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে। Read more

পুতিন–ট্রাম্প শীর্ষ বৈঠক বুদাপেস্টে দ্রুত সম্ভব: হাঙ্গেরির প্রধানমন্ত্রী
পুতিন–ট্রাম্প শীর্ষ বৈঠক বুদাপেস্টে দ্রুত সম্ভব: হাঙ্গেরির প্রধানমন্ত্রী

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য এক শীর্ষ বৈঠক বুদাপেস্টে দ্রুত অনুষ্ঠিত হতে পারে।গত Read more

লেবাননে ১০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
লেবাননে ১০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

লেবাননে প্রায় ১০ কোটি ডলারের সামরিক বিমান রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।শুক্রবার (১১ জুলাই) Read more

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে বাড়িতে হামলা, লুটপাট
সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে বাড়িতে হামলা, লুটপাট

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পশ্চিম সনমান্দী গ্রামে পূর্বশত্রুতার জেরে এক পরিবারের ওপর বারবার সন্ত্রাসী হামলা, লুটপাট ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। Read more

নওগাঁয় স্কুলছাত্রী ধর্ষণের শিকার, ভিডিও ভাইরালের পর তোলপাড়
নওগাঁয় স্কুলছাত্রী ধর্ষণের শিকার, ভিডিও ভাইরালের পর তোলপাড়

নওগাঁর মান্দায় দোকানে নুডলস কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন