রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আগুনে দগ্ধ হয়ে ৫ দিন পর মারা গেলেন ভোলার মেয়ে মাসুমা বেগম (৩৮)। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এর আগে, দুর্ঘটনার দিন মাসুমা আগুনে দগ্ধ হন। এ সময় তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে রাখা হয়। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যু কাছে হার মেনে চলে গেলেন না ফেরার দেশে। শুধু ছবিটি তার স্মৃতি হিসেবে রয়ে গেলো।মাসুমা ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. সেলিম রুন্দির স্ত্রী। তারা ঢাকার তুরাগ থানার শুক্রভাঙ্গা এলাকার নয়ানগরে একটি ভাড়া বাসায় থাকতেন। তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। মাসুমা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী এবং তার স্বামী বায়িং হাউজে কাজ করতেন।মাসুমার স্বামী সেলিম জানান, ঘটনার দিন মাসুমা ওই স্কুলে কর্মরত ছিলেন। পরে আগুন লাগার খবর পেয়ে ছুটে যাই আমরা। গিয়ে জানতে পারি তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। তিনি বলেন, ‘আমার ছোট ছোট দুটি সন্তান রয়েছে যাদের মুখের দিকে তাকিয়ে আমি শোকে স্তব্ধ হয়ে যাই। আল্লাহর কাছে দোয়া করেছিলাম বাচ্চাদের জন্য হলেও যেনো আল্লাহ ফিরিয়ে দেন। কিন্তু আমাদের রেখে চলে গেলেন। সবাই তার জন্য দোয়া করবেন।’তিনি আরও জানান, হাসপাতালের ছাড়পত্র পেলে আমরা লাশ নিয়ে ভোলার উদ্দেশ্যে রওয়ানা করবো। পরিবারের সাথে আলোচনা করে জানাজা নামাজ শেষে আমাদের নিজস্ব পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।এদিকে মাসুমার এমন মৃত্যুতে পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আহাজারি করছেন তার গ্রামের বাড়ির স্বজনরা। কফিনবন্দী লাশের অপেক্ষায় তার স্বজনসহ এলাকাবাসী। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় বিমান বিধ্বস্তের মর্মান্তিক খবর বিশ্ব গণমাধ্যমে
ঢাকায় বিমান বিধ্বস্তের মর্মান্তিক খবর বিশ্ব গণমাধ্যমে

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ৩ জন নিহত Read more

মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে একযোগে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে একযোগে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একযোগে ৭৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড Read more

দিল্লিতে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর জবাব দিয়েছিলেন খালেদা জিয়া
দিল্লিতে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর জবাব দিয়েছিলেন খালেদা জিয়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। তার মৃত্যুর খবর ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বেশ গুরুত্ব সহকারে প্রচার করা হচ্ছে। বিশেষ Read more

নাগরপুরে পাট চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ
নাগরপুরে পাট চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ

টাঙ্গাইলের নাগরপুরে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ২০২৪-২০২৫ অর্থবছরে উন্নত প্রযুক্তি Read more

বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্বে দুই বাংলাদেশি
বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্বে দুই বাংলাদেশি

জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া ২০২৬ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ম্যাচ কর্মকর্তাদের তালিকা ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই Read more

রূপপুর গ্রিন সিটির আবাসিক ভবনে পড়েছিল রাশিয়ান নাগরিকের মরদেহ
রূপপুর গ্রিন সিটির আবাসিক ভবনে পড়েছিল রাশিয়ান নাগরিকের মরদেহ

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রিন সিটির আবাসিক ভবন থেকে এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (৪ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন