যুক্তরাজ্যের ২২০ জনের বেশি সংসদ সদস্য (এমপি) ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন। এতে মধ্যপ্রাচ্য ইস্যুতে স্টারমারের ওপর চাপ আরও বাড়ল।শুক্রবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।এমপিদের স্বাক্ষর করা একটি যৌথ চিঠিতে তারা জানান, ‌‘আমরা আপনাকে অনুরোধ করছি আগামী সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিন।’উল্লেখ্য, ২৮ ও ২৯ জুলাই জাতিসংঘের উদ্যোগে এই সম্মেলনটি ফ্রান্স ও সৌদি আরবের সহ-সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে।চিঠিতে বলা হয়, ‘আমরা বুঝি, যুক্তরাজ্যের একার পক্ষে স্বাধীন ও মুক্ত ফিলিস্তিন গঠন সম্ভব নয়। তবে যুক্তরাজ্যের স্বীকৃতি একটি তাৎপর্যপূর্ণ বার্তা দেবে বিশ্বকে।’সেইসঙ্গে, ব্রিটেনের ঐতিহাসিক ভূমিকা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার বিষয়টি উল্লেখ করে তারা বলেন, ‘১৯১৭ সালের বেলফোর ঘোষণা’র মাধ্যমে ইসরাইল রাষ্ট্র গঠনে যুক্তরাজ্যের ভূমিকা ছিল; এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াও আমাদের নৈতিক দায়িত্ব।’এ চিঠিতে কনজারভেটিভ, লিবারেল ডেমোক্র্যাট, স্কটিশ ওয়ানেশনাল পার্টি এবং ওয়েলসের প্লাইড কামরিসসহ বিভিন্ন দলের সংসদ সদস্যরা স্বাক্ষর করেন। এতে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির পক্ষে যুক্তরাজ্যের অবস্থান স্পষ্ট করার দাবি জোরালো হয়েছে।এদিকে, স্টারমার সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবে সাড়া দেয়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, ব্রিটিশ পার্লামেন্টের ভেতরে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পক্ষে এই যে ক্রমবর্ধমান চাপ, তা লেবার সরকারের পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বের প্রথম প্রাণঘাতী এইডসের টিকা তৈরি করছে রাশিয়া
বিশ্বের প্রথম প্রাণঘাতী এইডসের টিকা তৈরি করছে রাশিয়া

প্রাণঘাতী এইডসের টিকা তৈরি করছে রাশিয়া। যদি এই প্রকল্প সফল হয়, তাহলে বিশ্বে এইডসের প্রথম টিকা হবে এটি।রাশিয়ার রাষ্ট্রায়ত্ব বার্তাসংস্থা Read more

এবার কান্নায় ভেঙে পড়লেন ডিসি সারওয়ার
এবার কান্নায় ভেঙে পড়লেন ডিসি সারওয়ার

এবার পরকালের জবাবদিহিতার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আপনারা Read more

ফটিকছড়িতে পানিতে নিখোঁজের ৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে পানিতে  নিখোঁজের ৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ির ধুরুং খালে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হওয়া সাইমন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। Read more

চট্টগ্রাম-১৫ আসনে আলোচনায় এনসিপির জুবাইর আরিফ
চট্টগ্রাম-১৫ আসনে আলোচনায় এনসিপির জুবাইর আরিফ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ২৩৭টি আসনে প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে চট্টগ্রামের ১৬টি Read more

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলুপ্তির পথে ‘নল বড়শি’
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলুপ্তির পথে ‘নল বড়শি’

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মাছ ধরার যন্ত্র ‘নল বড়শি’ ধীরে ধীরে বিলুপ্তির পথে। একসময় বর্ষা ও শরৎকালে স্থানীয়রা জলাশয়ের ধারে Read more

গাজীপুরে ট্রেন আটকিয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
গাজীপুরে ট্রেন আটকিয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

বিভিন্ন দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা গাজীপুরের ডুয়েট এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা ট্রেন আটকিয়ে বিক্ষোভ করেছে। এতে প্রায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন