মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় যুদ্ধবিরতিতে অসম্মতি জানিয়েছে। কারণ তাদের আশঙ্কা সব ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিলে পরবর্তীতে কী হবে? খবর আল জাজিরা শুক্রবার (২৫ জুলাই) হোয়াইট হাউসে বসে ট্রাম্পের এমন মন্তব্যে ধারণা করা হচ্ছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজায় দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না। বরং তারা সংক্ষিপ্ত সময়ে জন্য একটি যুদ্ধবিরতিতে সম্মতি জানাতে পারে। এর বিনিময়ে সব জিম্মিকের মুক্তি চাইবে। ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা শেষ কয়েকজন জিম্মিদের উদ্ধারে কথা বলছি। আর তারা (হামাস) জানে সব জিম্মিদের মুক্তি দিলে তাদের পরিণতি কী হবে। এজন্যই তারা যুদ্ধবিরতি করতে চায় না। “যুদ্ধবিরতি ভেঙে পড়ার পিছনে ট্রাম্প হামাসকে দায়ী করেছেন। এজন্য তিনি হুমকি দিয়ে বলেন, অবশ্যই এই গোষ্ঠীকে শিকারে পরিণত করা হবে।”ট্রাম্প আরও বলেন, “হামাস সত্যিকার অর্থে কোনো চুক্তি করতে চায় না। আমি মনে করে তারা মারা যেতে চায়, তবে এটা খুব খুবই দুঃখজনক।”বৃহস্পতিবার ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আলোচনায় তাদের সম্পৃক্ততা সংক্ষিপ্ত করছে। তিনি হামাসকে অভিযুক্ত করে বলেন, তারা যুদ্ধবিরতিতে পৌঁছানোর ব্যাপারে কোনো আন্তরিক আগ্রহ দেখায়নি।ইসরায়েলও জানায়, তারা কাতার থেকে তাদের আলোচক দলকে ফিরিয়ে নিয়েছে—সেখানে যুদ্ধবিরতি বিষয়ক আলোচনা চলছিল।এদিকে হামাস যুক্তরাষ্ট্রের অবস্থানে বিস্ময় প্রকাশ করে বলে, তারা একটি চুক্তিতে পৌঁছানোর জন্য “মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা সফল করতে আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ” ছিল। হামাস জানিয়েছে, মধ্যস্থতাকারী কাতার ও মিশর তাদের ‘গঠনমূলক ও ইতিবাচক অবস্থানকে’ স্বাগত জানিয়েছে। গত কয়েক মাস ধরে ৬০ দিনের একটি যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা চলছিল, যার আওতায় ১০ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে এবং গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বোমাবর্ষণ সাময়িকভাবে বন্ধ থাকবে।হামাস জোর দিয়ে বলেছে, তারা একটি স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ করছে। এর আগে স্টিভ উইটকফ বলেছিলেন, এই যুদ্ধবিরতি “গাজায় একটি দীর্ঘস্থায়ী শান্তির পথ তৈরি করবে।”এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জোর করে স্বীকারোক্তি আদায় কুয়াকাটায় ডিবির বিরুদ্ধে পরিবারের অভিযোগ
জোর করে স্বীকারোক্তি আদায় কুয়াকাটায় ডিবির বিরুদ্ধে পরিবারের অভিযোগ

বাংলাভিশনের সাংবাদিক ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে হত্যাচেষ্টা মামলায় নতুন করে তোলপাড় শুরু হয়েছে। মামলার তদন্তে ডিবি Read more

এশিয়া কাপ খেলতে ভারতে যাচ্ছে বাংলাদেশ হকি দল
এশিয়া কাপ খেলতে ভারতে যাচ্ছে বাংলাদেশ হকি দল

ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের জেরে শেষ মুহূর্তে এশিয়া কাপ হকি থেকে নাম সরিয়ে নিয়েছে পাকিস্তান। তাদের অনুপস্থিতিতে নতুন করে Read more

কুমিল্লায় এসএসসি পরীক্ষায় নকল সরবরাহে যুবকের কারাদণ্ড
কুমিল্লায় এসএসসি পরীক্ষায় নকল সরবরাহে যুবকের কারাদণ্ড

কুমিল্লার মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে তারেক নামের বহিরাগত এক যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর Read more

একতরফা সিদ্ধান্তে টোল বন্ধ, ক্ষতিপূরণ চান ইজারাদার
একতরফা সিদ্ধান্তে টোল বন্ধ, ক্ষতিপূরণ চান ইজারাদার

পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীর উপর নির্মিত গুরুত্বপূর্ণ চতুর্থ চীন-বাংলাদেশ মৈত্রী সেতুটি প্রায় তিন বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে ২০২৪ সালের Read more

মুন্সিগঞ্জে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
মুন্সিগঞ্জে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে ইনতেশার ইসলাম আজবী (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার শ্রীনগর উপজেলার Read more

সুনামগঞ্জে ধান ক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার
সুনামগঞ্জে ধান ক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ধান ক্ষেত থেকে আব্দুল্লাহ আল মামুন (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুল্লাহ আল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন