মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে মানাবে পার্কের পানিতে জলাবদ্ধতার শিকার ২৫ পরিবার।গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন দেশের খ্যাতনামা অন্যতম মানাবে ওয়াটার পার্কের নিষ্কাশিত পানিতে সৃষ্টি হয়েছে স্থানীয় জলাবদ্ধতা। বন্যা ও বৃষ্টিহীন জলাবদ্ধতায় হার মানিয়েছে ইতিহাস সৃষ্টিকারী প্লাবিত বন্যার দৃশ্য।জলাবদ্ধতায় মাটি সরে গিয়ে আস্তে আস্তে কমে যাচ্ছে ভরাট বাড়ি। ভেঙে পড়ছে শত রকমের ফল-ফলাদি গাছ। আশঙ্কায় আছে ছোট্ট ছেলে-মেয়েদের নিয়ে মা-বাবারা। পানিতে ডুবে যাওয়ার আতঙ্কে কাটছে তাদের সময়। দুই বছর ভোগান্তির পরও মিলছে না সমাধান।শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০ ঘটিকার সময় ভুক্তভোগী পরিবার ও মানুষদের মধ্যে থেকে অর্ধশত অবিভাবক ভুক্তভোগী গণমাধ্যম কর্মীদের মধ্যে নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন।জলাবদ্ধতায় ভুক্তভোগীদের মধ্যে আবুল কাশেম প্রধান, জাকির হোসেনসহ একাধিক নারী-পুরুষ জানান, মানাবে পার্কের নিষ্কাশিত পানির জলাবদ্ধতায় বহুবিধ সমস্যার শিকার হচ্ছে দুই বছর ধরে। জলাবদ্ধতায় গাছের গোড়া থেকে মাটি সরে গিয়ে বিভিন্ন ফল ও গাছ পড়ে যাচ্ছে পানিতে। কখনো কখনো জলাবদ্ধতা বেড়ে ডুবে যাচ্ছে বাসাবাড়ির টয়লেট ও গোসলখানা। ঘরে বসেই দেখছি মহাবন্যার প্লাবিত দৃশ্য। ঘরে থাকা ছোট্ট ছেলেমেয়েদের নিয়ে পানিতে ডুবে যাওয়ার আতঙ্কে আছি ২৪ ঘণ্টা। জলাবদ্ধতা সমাধানে মানাবে পার্কের কর্তৃপক্ষের নিকট একাধিকবার অবগত করে পাওয়া যায়নি সমাধান। পার্কের সৃষ্টি করা জলাবদ্ধতা থেকে মুক্তি চান দুই শতাধিক নারী-পুরুষ।স্থানীয় সূত্রে জানা যায়, ২৫০ বিঘার উপর নির্মিত মানাবে ওয়াটার পার্ক। সারা বছরব্যাপী নিষ্কাশিত পানিতে জলাবদ্ধতার শিকার হচ্ছে পার্কের পাশে গড়ে ওঠা এলাকাবাসী। মানাবে ওয়াটার পার্কের প্রশাসনিক কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, নিষ্কাশিত পানির সমস্যা নিরসনে ভুক্তভোগী পরিবারগুলোর সাথে সমাধান আলাপ হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই কর্তৃপক্ষের উদ্যোগে স্থায়ী সমাধান দেয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লামার ফাঁসিয়াখালীতে ১৫ বছরেও লাগেনি কালো রাস্তার ছোঁয়া!
লামার ফাঁসিয়াখালীতে ১৫ বছরেও লাগেনি কালো রাস্তার ছোঁয়া!

পার্বত্য বান্দরবানের লামা উপজেলা ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। যার মোট আয়তন ৬৭১.৮৩৯ বর্গকিলোমিটার। তার মধ্যে ফাঁসিয়াখালী ইউনিয়নের Read more

বসুন্ধরা কিংসের বিরুদ্ধে সাবেক কোচের অভিযোগ, তদন্তে নামবে ফিফা
বসুন্ধরা কিংসের বিরুদ্ধে সাবেক কোচের অভিযোগ, তদন্তে নামবে ফিফা

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ২০১৮ সালে আবির্ভাব ঘটে বসুন্ধরা কিংসের। এরপর টানা পাঁচটি লিগ শিরোপা জিতেছে দলটি। তবে গত বছর Read more

ভারত খেলতে যায়নি পাকিস্তানে, শ্রীলংকায় যায়নি অস্ট্রেলিয়া
ভারত খেলতে যায়নি পাকিস্তানে, শ্রীলংকায় যায়নি অস্ট্রেলিয়া

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের Read more

ধামইরহাটে মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কৃত
ধামইরহাটে মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কৃত

নওগাঁর ধামইরহাটে নাফিউল ইসলাম নামের এক ছাত্রদল নেতার মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় দল Read more

ইরানে মার্কিন হামলা নিয়ে মুখ খুললো সৌদি আরব
ইরানে মার্কিন হামলা নিয়ে মুখ খুললো সৌদি আরব

মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনার পর ইরানের পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে সৌদি আরব। রোববার (২২ Read more

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ২
মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ২

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি ও প্রশান্ত মহাসাগর উপকূলের একটি পর্যটন এলাকায় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ২জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন