রাজধানীর উত্তরার দিয়াবাড়ী হাটে হাজির হন গরু বিক্রির উদ্দেশ্যে জাল টাকায় প্রতারিত সেই রইস উদ্দিন। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে আজ পবিত্র ওমরাহর পথে।গত কুরবানী ঈদের আগে রাজধানীর দিয়াবাড়ি গরুর হাটে নিজের লালন-পালন করা গরু বিক্রি করতে এসে ১ লাখ ২৩ হাজার টাকার মধ্যে ১ লাখ ২১ হাজার টাকার জাল নোট হাতে পেয়ে ভাষা হারিয়ে ফেলেছিলেন নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের রইস উদ্দিন। এক বুক হতাশায় তিনি কেঁদে উঠলেন। তার সেই বোবা কান্না কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে।এমন দুঃখের মুহূর্তে পাশে দাঁড়ায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। প্রথম ধাপে ফাউন্ডেশনের পক্ষ থেকে রইস উদ্দিনকে দেওয়া হয় নগদ ৫০ হাজার টাকা। এরপর আরো বিভিন্ন মাধ্যমে বেশ কিছু সহায়তা পান রইস উদ্দিন।এই মানবিক উদ্যোগে সাড়া দিতে রইস উদ্দিনের সাথে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করেন চিত্রনায়িকা অপু ইসলাম খান (অপু বিশ্বাস)। তিনি আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পরামর্শে রইস উদ্দিনের ওমরাহ পালনের সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করবেন বলে জানান।ফাউন্ডেশনের উদ্যোগে ও অভিনেত্রী অপু ইসলাম খানের আর্থিক সহযোগিতায় শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে পবিত্র ওমরাহর উদ্দেশ্যে রওনা দেন জাল টাকায় প্রতারিত হওয়া নাটোরের রইস উদ্দিন।আজ সেই অসহায় বৃদ্ধ, যিনি কাঁদছিলেন জাল টাকার কারণে, তিনি যাচ্ছেন মহান আল্লাহর ঘরে, ইবাদতের পবিত্রতম যাত্রায়। এ যেন আল্লাহর কাছে নীরব অশ্রুর বদলে পৃথিবীর শ্রেষ্ঠ ঘরে সেজদার উপহার।রইস উদ্দিন শুধু একজন ব্যক্তি নন, তিনি এক মানবিক বিপ্লবের সাক্ষ্য হয়ে থাকবেন। অবশেষে আজ তিনি তাঁর পরম আকাঙ্ক্ষিত পবিত্র ওমরাহর পথে।রইস উদ্দিন বলেন, ‘অভিনেত্রী অপু ইসলাম খান (অপু বিশ্বাস) আমাদের ওমরাহর করাবেন। তিনি কথা রেখেছেন, আমি যাচ্ছি পবিত্র ওমরাহয়।’চিত্রনায়িকা অপু ইসলাম খান (অপু বিশ্বাস) বলেন, ‘তিনি আমার বাবার বয়সী। আজকে যদি আমি তার মেয়ে হতাম তাহলে হয়তো এমন কিছুই করতাম। আমি চাই উনি আমার সন্তান-পরিবারের জন্য দোয়া করুক, এতটুকুই। তাকে যে আমি ওমরাহর পালনে পাঠাতে পেরেছি, এটা আমার সৌভাগ্য।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোয়া ২ কোটি টাকা খরচ করেও সুফল পাচ্ছে না সরকার
সোয়া ২ কোটি টাকা খরচ করেও সুফল পাচ্ছে না সরকার

যশোর-বেনাপোল মহাসড়ক সুরক্ষায় অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধে বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল স্টেশনটি পরিচালনায় বছরে সরকারের ২ কোটি ২৩ লাখ টাকা Read more

জীবননগরে বিজিবির অভিযানে ৭শ’ গ্রাম গাঁজাসহ যুবক আটক
জীবননগরে বিজিবির অভিযানে ৭শ’ গ্রাম গাঁজাসহ যুবক আটক

জীবননগর উপজেলায় সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭শ' গ্রাম গাঁজাসহ কাসেদ আলী (২৫) নামে এক যুবককে Read more

চিকিৎসক সংকটে গলাচিপার মা ও শিশু হাসপাতাল, সেবা চালুর দাবিতে মানববন্ধন
চিকিৎসক সংকটে গলাচিপার মা ও শিশু হাসপাতাল, সেবা চালুর দাবিতে মানববন্ধন

প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত হলেও দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা বন্ধ থাকায় গলাচিপা পৌর শহরের ১০ শয্যা বিশিষ্ট মা Read more

ঈদ উপলক্ষ্যে দীর্ঘ ছুটি পাচ্ছেন বাঙলা কলেজ শিক্ষার্থীরা
ঈদ উপলক্ষ্যে দীর্ঘ ছুটি পাচ্ছেন বাঙলা কলেজ শিক্ষার্থীরা

সরকারি বাঙলা কলেজের চিরচেনা প্রাঙ্গণ এখন অনেকটাই নির্জন। শ্রেণিকক্ষ বন্ধ, ছাতিমতলায় নেই ভিড়, লাইব্রেরি ঘরেও নেই পাঠকের আনাগোনা। ইলশে গুড়ি Read more

শরীয়তপুরে এনসিপি নেতার অফিসে হাত বোমা নিক্ষেপ
শরীয়তপুরে এনসিপি নেতার অফিসে হাত বোমা নিক্ষেপ

শরীয়তপুর এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার অফিসে হাত বোমা নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর ) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন