থাইল্যান্ড ও কম্বোডিয়া মধ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে বড় বিস্ফোরণের খবর আসছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে পর্যন্ত দুই দেশই পাল্টাপাল্টি গোলাবর্ষণে জড়িয়েছে। ফলে ৩ প্রদেশের সব স্কুল বন্ধ ঘোষণা করেছে থাইল্যান্ড। খবর আলজাজিরার।হামলার পর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকার স্কুল বন্ধ করে দিয়েছে। থাইল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয় জানায়, সুরিন প্রদেশের ফানম ডং রাক জেলার সীমান্তের কাছে স্কুল বন্ধ থাকবে।স্থানীয় গণমাধ্যম সিসাকেট এবং বুড়িরামেও স্কুল বন্ধের খবর দিয়েছে।এদিকে কম্বোডিয়া বলছে, তারা ক্ষতিগ্রস্ত এলাকা থেকে শিক্ষার্থী এবং শিক্ষকদের সরিয়ে নিয়েছে। পরিস্থিতি বিবেচনায় তারা যে কোনো আক্রমণ মোকাবিলায় প্রস্তুত।বৃহস্পতিবার ভোরে সীমান্তের বিতর্কিত অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির পর পরিস্থিতি চরমে পৌঁছে যায়। কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই থাইল্যান্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক রকেট হামলা চালিয়ে বসে কম্বোডিয়া। কয়েক দফার হামলায় একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়।থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সোমসাক থেপসুথিন জানান, বৃহস্পতিবারের সহিংসতায় ১১ জন থাই বেসামরিক নাগরিক এবং একজন সৈন্য নিহত হয়েছে। থাই সেনাবাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে ৮ বছর বয়সী শিশুও রয়েছে। অন্তত ৩টি এলাকায় কম্বোডিয়ার গোলাবর্ষণের শিকার হয়।এদিকে কম্বোডিয়ার ছোড়া রকেট হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ায় এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে সীমান্তের ওপারে আঘাত হেনেছে থাইল্যান্ডের সামরিক বাহিনী।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাধবপুরে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২
মাধবপুরে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দু’জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর Read more

শিক্ষার্থীদের আমানতের যথাযথ হক আদায় করব ইনশাআল্লাহ: সাদিক
শিক্ষার্থীদের আমানতের যথাযথ হক আদায় করব ইনশাআল্লাহ: সাদিক

যেকোনো দল, মত ও আদর্শের যেই থাকুক, সবাইকে নিয়েই একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) Read more

গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত
গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলে লড়াইয়ের সময় রকেট চালিত গ্রেনেডের আঘাতে তিনি মারা Read more

চাঁদা না পেয়ে মাংস বিক্রেতাকে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাই
চাঁদা না পেয়ে মাংস বিক্রেতাকে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাই

যশোরের ঝিকরগাছায় শফিকুল ইসলাম (৪৫) নামে এক মাংস বিক্রেতাকে কুপিয়ে ও ছুরিকাঘাতে জখম করে  দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্র্বৃত্তরা। Read more

এনএসটি ফেলোশিপ পেলেন হাবিপ্রবির ১৫৩ জন
এনএসটি ফেলোশিপ পেলেন হাবিপ্রবির ১৫৩ জন

২০২৫-২৬ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের 'জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ কর্মসূচির' আওতায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন