চাঁদপুরের শাহরাস্তিতে মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৫৬৫ প্যাকেট সিগারেট, পাঁচটি মোবাইল ফোন ও নগদ সাড়ে ১০ হাজার টাকা। তাদেরকে ঢাকার গাজীপুর ও লক্ষ্মীপুর জেলায় অভিযান পরিচালনা করে আটক করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৮ জুলাই রাতে শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজারে মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে শাহরাস্তি থানায় মামলা দায়ের করলে পুলিশ সিসিটিভি ফুটেজ ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা ও গাজীপুর জেলা থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী লক্ষ্মীপুর জেলা থেকে অন্য আরেকজন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, আটককৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় কয়েকটি ডাকাতির মামলা রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিসিসি’র সাবেক কাউন্সিলর জয়নাল গ্রেফতার
বিসিসি’র সাবেক কাউন্সিলর জয়নাল গ্রেফতার

রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ নেতা ও ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে পুলিশ। বিএনপি অফিস ভাঙচুরসহ রাজনৈতিক মামলায় Read more

নিম্ন আদালতে তারেক-জুবাইদার নিরপেক্ষ বিচার হয়নি: হাইকোর্ট
নিম্ন আদালতে তারেক-জুবাইদার নিরপেক্ষ বিচার হয়নি: হাইকোর্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচারিক আদালতের বিচারে নানান অসঙ্গতি উঠে Read more

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক বিকেলে
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক বিকেলে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি।আজ রবিবার (৪ জানুয়ারি) বিকেল Read more

নেদারল্যান্ড সিরিজে খেলবেন না মিরাজ
নেদারল্যান্ড সিরিজে খেলবেন না মিরাজ

এশিয়া কাপকে সামনে রেখে নেদারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৩০ আগস্ট এবং ১ ও ৩ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক Read more

মির্জাপুরে আবারও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
মির্জাপুরে আবারও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে আবারও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বানাইল ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২২ Read more

তারাগঞ্জের সফল দুগ্ধখামারি মাহমুদুল এলাকায় অনুপ্রেরণার প্রতীক
তারাগঞ্জের সফল দুগ্ধখামারি মাহমুদুল এলাকায় অনুপ্রেরণার প্রতীক

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ফরিদাবাদ ডাক্তারপাড়া গ্রামের তরুণ মাহমুদুল হাসান একজন সফল দুগ্ধখামারি। চাকরির পেছনে না ছুটে তিনি নিজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন