ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ক্লাব ফুলহ্যামের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত উইঙ্গার ফারহান আলি ওয়াহিদ। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলের হয়েও খেলেছেন তিনি।বুধবার (২৩ জুলাই) নিজেদের ওয়েবসাইটে ফারহানের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ফুলহ্যাম। আরেক ইংলিশ ক্লাব চেলসির বয়স ভিত্তিক দলে খেলেছিলেন ফারহান। মাত্র ১৩ বছর বয়সে চেলসিতে যোগ দেন তিনি। এরপর ২০১৯ সালে  চেলসির অ্যাকাডেমি থেকে ফুলহ্যামের বয়স ভিত্তিক দলের সাথে যোগ দেন ফারহান।গত মৌসুমে ইনজুরির কারণে খুব বেশি খেলার সুযোগ পাননি ১৮ বছর বয়সী এই ফুটবলার। তবে ইনজুরি থেকে ফিরে অনূর্ধ্ব-১৮ পর্যায়ে ২০ ম্যাচে ৭ গোল ও ৪টি অ্যাসিস্ট করেন। এতে তাকে প্রথমবারের মতো পেশাদার চুক্তিতে নেওয়ার সিদ্ধান্ত নেয় ফুলহ্যাম।ক্যারিয়ারের পেশাদার চুক্তি করার পর ফারহান বলেন, ‘সত্যিই আমি এই অনুভূতি ব্যক্ত করতে পারছি না। যখন থেকে ফুটবল খেলা শুরু করেছি তখন থেকেই এই মুহূর্তটার জন্য কাজ করে গেছি। এখন আমি এখানে, এটা সত্যিই অসাধারণ অনুভূতি। আমি ফুলহ্যামে অনূর্ধ্ব-১৩ পর্যায়ে যোগ দিয়েছিলাম আর এই যাত্রাটা রোলারকোস্টারের মতো। আমি এখানে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। বয়সভিত্তিক দল থেকে উঠে আসার পথে আমি আমার চারপাশে সবসময় দারুণ সব ছেলেকে পেয়েছি, যারা আমাকে সবসময় উষ্ণতায় স্বাগত জানিয়েছে।’তিনি বলেন, ‘আমার স্বপ্ন অর্জনের পথে আমার পরিবার সবসময় আমাকে সমর্থন দিয়েছে। এর জন্য তারা অনেক ত্যাগ স্বীকার করেছে। তারা আমাকে সবসময় উপদেশ দিয়েছে এবং আমার পা মাটিতে রাখতে সাহায্য করেছে।’প্রসঙ্গত, ২০০৬ সালে ইংল্যান্ডে জন্ম হয় ফারহানের। তার বাবা-মা দুজনই বাংলাদেশি বংশোদ্ভূত। ইংল্যান্ড ছাড়াও বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সুযোগ আছে তার সামনে।  আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যানজট নিয়ন্ত্রণে পুলিশ ও দলীয় নেতাকর্মীরা কাজ করছে: টুকু
যানজট নিয়ন্ত্রণে পুলিশ ও দলীয় নেতাকর্মীরা কাজ করছে: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে পুলিশ প্রশাসন তাদের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। যানবাহন Read more

আর্জেন্টিনাকে উড়িয়ে সৌদি আরবে শিরোপা জিতল ব্রাজিল
আর্জেন্টিনাকে উড়িয়ে সৌদি আরবে শিরোপা জিতল ব্রাজিল

সৌদি আরবের মক্কার কাকিয়া ফুটবল গ্রাউন্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে ৪–১ গোলে পরাজিত করেছে ব্রাজিল। বিজয় দিবস Read more

শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা পরিবার থেকে চাপানো যাবে না: এনসিপি শাকিল
শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা পরিবার থেকে চাপানো যাবে না: এনসিপি শাকিল

শিক্ষার্থীদের তারা ভবিষ্যতে কি হবে সে চিন্তা পরিবার থেকে চাপানো যাবেনা। প্রত্যেকটি শিক্ষার্থীকে তার সুপ্ত প্রতিভার বিকাশের সুযোগ দেয়া গেলে Read more

ভারতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৮ পুণ্যার্থী নিহত
ভারতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৮ পুণ্যার্থী নিহত

ভারতে ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে বাস-ট্রাকের সংঘর্ষে ১৮ পুণ্যার্থীর প্রাণহানি ঘটেছে। মূলত এখন শ্রাবণী মেলা চলছে এবং এসময় হাজার হাজার পুণ্যার্থী Read more

চুনারুঘাট থানার ওসি প্রত্যাহার
চুনারুঘাট থানার ওসি প্রত্যাহার

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম ৪ লাখ টাকা চুরির অভিযোগে কনস্টেবল ওয়াসিমের বাসা তছনছ করেন। এ ঘটনা সামাজিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন