মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের মরিচা এলাকায় ইছামতী নদীর ওপর এবং তুলসীখালী এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত দুটি গুরুত্বপূর্ণ সেতুর একটি আংশিক, আরেকটি পুরোপুরি অন্ধকারে থাকে। দীর্ঘদিন ধরে এসব সেতুর ল্যাম্পপোস্টে বাতি থাকলেও কোনো আলো জ্বলছে না। ফলে সন্ধ্যার পর এলাকা দুটি ডুবে যায় ঘোর অন্ধকারে। এতে বাড়ছে দুর্ঘটনা, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধের ঝুঁকি।এছাড়া ঢাকা-দোহার-নবাবগঞ্জ মহাসড়কের বিভিন্ন অংশেও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। অথচ এই রুটটি পদ্মা সেতুর বিকল্প পথে রূপ নিয়েছে এবং প্রতিদিন হাজারো যানবাহন ও পথচারী এই সেতু দুটি ব্যবহার করেন।বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, চিত্রকোট ইউনিয়নের মরিচা এলাকার ইছামতী নদীর ওপর নির্মিত সেতুর কিছু অংশ এবং তুলসীখালী এলাকার ধলেশ্বরী নদীর ওপর সেতুর পুরো এলাকাই অন্ধকারে থাকে। বাতি ঝুলে আছে, কিন্তু কাজ করছে না। সেতু দুটি ও আশপাশের পুরো এলাকা জুড়ে ঘোর অন্ধকার, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।জানা যায়, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি ইতিমধ্যে পদ্মা সেতুর বাইপাস হিসেবে ঘোষণা করা হয়েছে। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ এ পথেই যাতায়াত করে থাকে।স্থানীয় সূত্র জানায়, ২০০৫ সালের ১২ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মরিচা ও তুলসীখালী এলাকার সেতু দুটি উদ্বোধন করেন। বর্তমানে এসব সেতুর নিরাপত্তাহীনতা ও আলোর অভাব জননিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলেছে।তুলসীখালী গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন বলেন, সন্ধ্যার পর সেতুর এলাকায় চলাচল করাটা খুব ভয়ংকর হয়ে যায়। আলো না থাকায় সামনে কী আছে, তা বোঝা যায় না। মাদকসেবীরা দল বেঁধে এখানে ঘোরাফেরা করে। পরিবার নিয়ে চলাফেরা করা খুব কষ্টকর। এছাড়া ছিনতাই ও অসামাজিক কার্যকলাপ বেড়েছে। অনেক সময় নারীরা রাস্তায় দাঁড়িয়ে থেকে এমন কাজ করে, যা এলাকাবাসীর জন্য অপমানজনক। তাই এখানে বাতিগুলো সচল করার দাবি জানাচ্ছি।চিত্রকোট ইউনিয়নের বাসিন্দা নিতাই চন্দ্র দাস বলেন, এক মাস আগে রাতে ঢাকা থেকে সিএনজিযোগে বাড়ি ফেরার সময় তুলসীখালী সেতুর ওপর ছিনতাইকারীরা থামিয়ে আমার সবকিছু নিয়ে যায়। এখন তো সেতুতে বাতিও জ্বলে না। ছিনতাই ও ডাকাতির ঘটনা আরও বেড়েছে। আমি কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, এই সেতুগুলোর বাতিগুলো যেন দ্রæত চালু করা হয়।স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকে বিভিন্ন এলাকা থেকে উঠতি বয়সের যুবকরা মোটরসাইকেল এনে এই সড়কে রেস করে। পাশাপাশি মাদক সেবন ও বিক্রি চলে প্রকাশ্যেই। এমনকি অনেক সময় অসামাজিক কর্মকাণ্ডও জড়িয়ে পড়ে এক শ্রেণির তরুণ-তরুণী। এসব কারণে সেতু দুটি অপরাধপ্রবণ এলাকায় পরিণত হয়েছে। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও পরিবার নিয়ে চলাচলকারীরা পড়েন চরম নিরাপত্তাহীনতায়।বাস চালক মো. নাসির হোসেন বলেন, রাতে এই সেতুগুলো পার হতে গেলে খুব সতর্ক থাকতে হয়। আলো না থাকায় বিপরীত দিক থেকে কিছু এলে বোঝা যায় না। প্রায়ই দুর্ঘটনার উপক্রম হয়।নবাবগঞ্জের বাসিন্দা মোটরসাইকেল চালক তানভীর আহমেদ বলেন, ভোরে বা রাতে সেতু পার হওয়া দুঃস্বপ্ন। হঠাৎ সামনে কুকুর বা মানুষ চলে আসে। কিছুদিন আগে আমার এক বন্ধুর মোবাইল ও মানিব্যাগ ছিনতাই হয়েছে এখানেই।নবাবগঞ্জের বাসিন্দা আল আমিন বলেন, সড়ক বিভাগ চাইলে বাতিগুলো ঠিক করতে পারে, কিন্তু তারা উদাসীন। দীর্ঘদিন ধরে আমরা এই সমস্যায় ভুগছি।পথচারী মনির হোসেন বলেন, রাতে সেতু দুটিতে মাদকসেবীদের আড্ডা জমে ওঠে। অনেক সময় তারা পথচারীদের জিনিসপত্র ছিনিয়ে নেয়। কেউ কিছু বললেও কেউ শোনে না। রাতে এই সড়কে পুলিশও থাকে না। এতে দুর্ঘটনা, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধের ঝুঁকি বাড়ছে।শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. তাজুল ইসলাম বলেন, তুলসীখালী ও মরিচা সেতু এলাকা দীর্ঘদিন ধরেই একটি অপরাধপ্রবণ স্থান হিসেবে পরিচিত। বিশেষ করে রাতে ওই এলাকাগুলোতে আলো না থাকলে অপরাধের আশঙ্কা আরও বেড়ে যায়। ছিনতাই, চুরি কিংবা মাদকসংক্রান্ত অপরাধ সংঘটনের ঝুঁকি বাড়ে। তাই জনসাধারণের নিরাপত্তার স্বার্থে এসব সেতুতে দ্রুত বাতি সচল রাখা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি।এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) কেরানীগঞ্জ উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, তুলসীখালী ও মরিচা এলাকার সেতু দুটিতে এর আগেও আমরা নতুন ট্রান্সফরমার ও ল্যাম্পপোস্টের বাতি স্থাপন করেছিলাম। কিন্তু কিছুদিনের মধ্যেই সেগুলো চুরি হয়ে যায়। আমাদের ধারণা, আবারও বৈদ্যুতিক তার, যন্ত্রাংশ কিংবা বাতিগুলো চুরি হয়েছে। ওই এলাকায় রাতের বেলায় পরিবেশ খুব একটা নিরাপদ নয়। মাদকসেবী ও অপরাধীদের চলাফেরা রয়েছে, এমনকি পুলিশের টহলও খুব কম। এসব কারণে বারবার স্থাপন করা সরঞ্জাম চুরি হয়ে যাচ্ছে এবং আলোর ব্যবস্থা সচল রাখা কঠিন হয়ে পড়ছে।তিনি আরও বলেন, তবুও আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। ইতোমধ্যে ইলেকট্রিশিয়ান পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দ্রুত বাতিগুলো মেরামত করে চালু করা যায়। আমরা চাই, সেতুগুলো সবসময় আলোকিত থাকুক এবং মানুষ নিরাপদে চলাচল করতে পারে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি নাকি জামায়াত – নির্বাচনী জোটে যাওয়া নিয়ে কী ভাবছে এনসিপি?
বিএনপি নাকি জামায়াত – নির্বাচনী জোটে যাওয়া নিয়ে কী ভাবছে এনসিপি?

নির্বাচনের সময় বিএনপি নাকি জামায়াত- কোন দলের সাথে যাবে এনসিপি সেই আলোচনাও চলছে দলের মধ্যে। এনসিপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজনের Read more

বিমানবন্দরে আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ: আমান
বিমানবন্দরে আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ: আমান

বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ফ্যাসিস্ট শেখ হাসিনার নাশকতার অংশ বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান।তিনি বলেন, Read more

বরিশালে শিক্ষার্থীদের ১১ দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
বরিশালে শিক্ষার্থীদের ১১ দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

বরিশাল নগরীর আলেকান্দা সরকারি কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ গঠন, সংস্কারের ১১ দফা দাবিতে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল Read more

বাড়তি শুল্ক স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার
বাড়তি শুল্ক স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

আগামী ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্ক স্থগিত করায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ Read more

ডাকসু নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী সেই তন্বী
ডাকসু নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী সেই তন্বী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী জুলাই আন্দোলনের পরিচিত মুখ Read more

রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধ
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধ

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন