যশোরে তুহিন হোসেন (১৮) নামে এক চালককে অজ্ঞান করে ব্যাটারি চালিত ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৩ জুলাই) বিকেলে সদর উপজেলার ফতেপুরে একটি ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। ইজিবাইক চালক তুহিন রাজারহাটের তবিবর রহমানের ছেলে। সে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।ইজিবাইক চালক তুহিনের স্বজনরা জানান, ঘটনার দিন বিকেলে তুহিন ইজিবাইক নিয়ে রুপদিয়া বাজারে দাঁড়িয়ে ছিলেন। তখন তিনজন যাত্রীবেশী দুর্বৃত্ত নীলগঞ্জে যাওয়ার কথা বলে তাকে রিজার্ভ ভাড়া করে। পথিমধ্যে আপেল ও জুস খাওয়ার পর তুহিন অচেতন হয়ে পড়ে। এ সময় তাকে ফতেপুর এলাকায় আহাদ আলীর ইটভাটার মধ্যে ফেলে রেখে যাত্রীবেশী দুর্বৃত্তরা তার ইজিবাইকটি নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল ইসলাম জানান, খাবারের সাথে চেতনানাশক খাওয়ানোর কারণে ইজিবাইক চালক তুহিন অচেতন হয়ে পড়ে। পুরুষ মেডিসিন ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলছে।যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

উখিয়ায় অস্ত্রধারী মাদক সিন্ডিকেটের গোপন বৈঠক
উখিয়ায় অস্ত্রধারী মাদক সিন্ডিকেটের গোপন বৈঠক

কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী এলাকায় সম্প্রতি বেড়ে গেছে অস্ত্রধারী মাদক কারবারিদের উৎপাত। স্থানীয়দের অভিযোগ, মাদক ও সন্ত্রাসী কার্যক্রমে প্রকাশ্যে অস্ত্র ব্যবহার Read more

৩ দেশ থেকে ১ লাখ মেট্রিক টন সার কিনবে সরকার
৩ দেশ থেকে ১ লাখ মেট্রিক টন সার কিনবে সরকার

৬৬৪ কোটি ৪০ লাখ ৯৮ হাজার ৪৪০ টাকা ব্যয়ে সৌদি আরব, মরক্কো ও রাশিয়া থেকে এক লাখ ১৫ হাজার মেট্রিক Read more

ইনজুরি কাটিয়ে ভারতীয় দলে ফিরলেন পান্ত
ইনজুরি কাটিয়ে ভারতীয় দলে ফিরলেন পান্ত

ইনজুরি কাটিয়ে ভারতীয় টেস্ট দলে আবারও ডাক পেয়েছেন রিশভ পান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ঘোষিত দলে পান্তকে Read more

ক্যাম্পে ঠাঁই নেই, কক্সবাজারে নতুন করে আরও ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা
ক্যাম্পে ঠাঁই নেই, কক্সবাজারে নতুন করে আরও ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত, সহিংসতা ও চরম খাদ্যসংকটের ফলে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল থামছে না। গত দেড় Read more

বিরামপুরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
বিরামপুরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

দিনাজপুরের বিরামপুরে বজ্রপাতে ডিস্ট্রিক্ট প্রিন্স (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ৯ টার দিকে উপজেলার বিনাইল ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন