চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত মাইক্রোবাসের ধাক্কায় মো. জসীম উদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৫টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিএম ডিপো এলাকার মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে। নিহত জসীম উদ্দিন সীতাকুণ্ড পৌরসভার আমিনুর রহমানের পুত্র এবং নারী উন্নয়ন কর্মী আলেয়া বেগমের স্বামী। স্থানীয় সূত্রে জানা গেছে, জসীম উদ্দিন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ইউনিয়নের বিএমএ ডিপো এলাকায় চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মাইক্রোবাস দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্নীতলায় আত্রাই নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
পত্নীতলায় আত্রাই নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁর পত্নীতলা উপজেলায় আত্রাই নদীতে গোসলে নেমে পানিতে ডুবে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম ওয়াজেদ আলী (১৭)।বুধবার (০৯ Read more

বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ
বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বরিশালে প্রদর্শিত হয়েছে ‘নৌবাহিনীর যুদ্ধজাহাজ বোনৌজা অদম্য’। যা দেখতে জনসাধারণের উপচে পরা ভিড় লক্ষ করা গেছে। Read more

কালকিনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর গণসংযোগ
কালকিনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর গণসংযোগ

মাদারীপুরের কালকিনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর (মাদারীপুর-৩) মনোনীত প্রার্থী বাংলাদেশ যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ব্যাপক গণসংযোগ চালিয়েছেন।বৃহস্পতিবার (২৮ Read more

জামায়াত ইসলামীর নেতারা দুর্নীতিমুক্ত: অধ্যাপক গোলাম রসুল
জামায়াত ইসলামীর নেতারা দুর্নীতিমুক্ত: অধ্যাপক গোলাম রসুল

যশোরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল বলেছেন, সাংবাদিকরা সমাজের আয়না। আয়না কখনো মিথ্যা তথ্য দেয় না। Read more

প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর গাড়িতে ‘জাতীয় পতাকা’
প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর গাড়িতে ‘জাতীয় পতাকা’

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথম বারের মতো আজ তাঁর গাড়ির স্ট্যান্ডে জাতীয় পতাকা সংযুক্ত Read more

টুঙ্গিপাড়ায় মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মধুমতী নদী থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন