দক্ষিণ গাজার রাফাহ শহরের পূর্বাঞ্চলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত এবং আরও সাতজন আহত হয়েছে। বুধবার (২৩ জুলাই) এক বিবৃতিতে এই দাবি করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা।হামাসের সামরিক শাখা জানিয়েছে, তারা পূর্ব রাফা এলাকায় একটি ইসরায়েলি সেনাদলকে অ্যান্টি-পার্সোনেল মাইন দিয়ে টার্গেট করে। এই বিস্ফোরণে একটি সেনা নিহত এবং অন্তত সাতজন গুরুতর আহত হয়।হামাস আরও জানিয়েছে, হামলার পরপরই একটি ইসরায়েলি হেলিকপ্টার ঘটনাস্থলে এসে আহত সেনাদের উদ্ধার করে নিয়ে যায়। তবে ইসরায়েলি বাহিনী এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।গাজায় ইসরায়েলি আগ্রাসনের ২১ মাস পেরিয়ে গেলেও, ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীগুলো এখনো পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হামলা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের হামলা ইসরায়েলের জন্য কৌশলগতভাবে বিব্রতকর। কারণ, এত মাস ধরে পূর্ণ সামরিক শক্তি দিয়ে অভিযান চালালেও তারা এখনো গাজায় প্রতিরোধ সম্পূর্ণরূপে দমন করতে ব্যর্থ।ইসরায়েলি সেনাবাহিনীর নিজস্ব পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত ৮৯৫ জন ইসরায়েলি সেনা নিহত এবং ছয় হাজার ১১২ জন আহত হয়েছে। সূত্র : আনাদুলুএবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জ একটি দুর্বল পৌরসভা : স্বাস্থ্য সচিব
কিশোরগঞ্জ একটি দুর্বল পৌরসভা : স্বাস্থ্য সচিব

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেছেন, কিশোরগঞ্জের পৌরসভাটি দুর্বল। বাংলাদেশে যতগুলো পৌরসভা আছে তার মধ্যে এটি একটি দুর্বল পৌরসভা। Read more

বেনজির ভুট্টোর আকাঙ্ক্ষা, আইএসআই ও তালেবানের মধ্যে যেভাবে সম্পর্কের শুরু
বেনজির ভুট্টোর আকাঙ্ক্ষা, আইএসআই ও তালেবানের মধ্যে যেভাবে সম্পর্কের শুরু

প্রায় ৩০ বছর আগে পাকিস্তানে বেনজির ভুট্টোর শাসনের সময় সম্পর্ক তৈরি করা হয়েছিল ছিল দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই ও Read more

কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের আজ জন্মদিন
কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের আজ জন্মদিন

মহানায়িকা সুচিত্রা সেনের ৯৪তম জন্মদিন আজ। ১৯৩১ সালের ৬ এপ্রিল (আজকের এই দিনে) পাবনা সদরে সুচিত্রা সেন জন্মগ্রহণ করেন। পাবনা Read more

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২ প্রকল্প অনুমোদন
একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) Read more

‘মঙ্গল শোভাযাত্রা’ নয়, ‘আনন্দ শোভাযাত্রা’ বলার দাবি হেফাজতের
‘মঙ্গল শোভাযাত্রা’ নয়, ‘আনন্দ শোভাযাত্রা’ বলার দাবি হেফাজতের

মঙ্গল শোভাযাত্রা থেকে মঙ্গল শব্দটি বাদ দিয়ে আনন্দ শব্দ ব্যবহারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো Read more

বেনাপোলে ধান রাখার গোলাঘর থেকে পিস্তল উদ্ধার, আটক ১
বেনাপোলে ধান রাখার গোলাঘর থেকে পিস্তল উদ্ধার, আটক ১

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ধান রাখার গোলাঘর থেকে একটি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন