পারস্য উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর একটি রণতরীর গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে ইরানের সামরিক বাহিনী। বুধবার উপসাগরে মার্কিন ওই রণতরীর মুখোমুখি হয়ে ইরানের সেনাবাহিনী গতিপথ বদলাতে বাধ্য করে বলে দাবি করেছে তেহরান। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এই তথ্য জানানো হয়েছে।এক মাস আগে ইরানের পারমাণবিক তিন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার ঘটনার রেশ কাটতে না কাটতে বুধবার উপসাগরে ওই ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বলেছে, স্থানীয় সকাল ১০টার দিকে মার্কিন রণতরী ইউএসএস ফিটজেরাল্ড ইরানের নজরদারির আওতায় থাকা জলসীমায় প্রবেশের চেষ্টা করে।এ সময় ইরানের সেনাবাহিনীর একটি উড়োজাহাজ থেকে ওই রণতরীকে সতর্ক করে দেওয়া হয়। তখন মার্কিন ওই রণতরী থেকেও পাল্টা হুমকি দেওয়া হয়। ইরানি সংবাদমাধ্যম বলছে, মার্কিন রণতরী থেকে হুমকি দেওয়া সত্ত্বেও ইরানি পাইলট দৃঢ়তার সঙ্গে মিশন চালিয়ে যান এবং ইরানি জলসীমা থেকে দূরে থাকার বিষয়ে পুনরায় সতর্কবার্তা দেন।এরপর যুক্তরাষ্ট্রের ওই রণতরীকে উপসাগরের দক্ষিণ দিকে পথ পরিবর্তনের আহ্বান জানায় ইরানের সামরিক বাহিনী। এক পর্যায়ে পথ পরিবর্তনে বাধ্য হয় মার্কিন ওই রণতরী।তবে ইরানের সামরিক বাহিনীর এই দাবির ব্ষিয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি মার্কিন নৌবাহিনী। উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে ইরানি সামরিক বাহিনীর সংঘাতের ইতিহাস রয়েছে।এর আগে, ২০২৩ সালে হরমুজ প্রণালী অতিক্রমের সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি সাবমেরিনকে পানির ওপরে উঠে আসতে বাধ্য করার দাবি করেছিল তেহরান। যদিও ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের এই দাবি প্রত্যাখ্যান করা হয়। সূত্র: এএফপিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিরপেক্ষ থাকার আহ্বান জাহিদ হোসেনের: ‘কারো বিএনপি হওয়ার দরকার নেই’
নিরপেক্ষ থাকার আহ্বান জাহিদ হোসেনের: ‘কারো বিএনপি হওয়ার দরকার নেই’

‘কারো বিএনপি হওয়ার দরকার নাই, কিন্তু আপনি দয়া করে ওই চেয়ারটাতে বসে নির্দলীয় আচরণ করবেন’ এভাবে নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানিয়েছেন Read more

ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিলো স্পেন
ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিলো স্পেন

কাতারে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর হামলার পর ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। এরা হলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক Read more

কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

কুষ্টিয়ার মিরপুরে অ্যাম্বুলেন্স ও ইটবোঝাই ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে অনিক (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন Read more

ভোলায় অটোরিকশার চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর
ভোলায় অটোরিকশার চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

ভোলা সদর উপজেলায় ব্যটারী চালিত অটোরিকশার চাপায় প্রান গেলো রিদামনি (৯) নামের এক দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর। বুধবার (৭ মে) দুপুর ১২টার Read more

শরীয়তপুরে পদ্মা সেতুর টোল প্লাজার সামনের সড়ক অবরোধ
শরীয়তপুরে পদ্মা সেতুর টোল প্লাজার সামনের সড়ক অবরোধ

প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুর জেলার নাম প্রত্যাহার করে ঢাকার সঙ্গেই রাখার দাবিতে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ করেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন