যশোরের শার্শা থানার পুলিশ এক ব্যবসায়ীর কাছে তিন লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে। বুধবার (২৩ জুলাই) বিকেলে বাগআঁচড়া বাজার থেকে তাকে আটক করে পুলিশ। আটক যুবক আব্দুর রহমান বাগআঁচড়া বাজারের রুহুল আমিন টুটুল ড্রাইভারের ছেলে। এ ঘটনায় বাগআঁচড়া বাজারের ব্যবসায়ী মোঃ রুহুল আমিন বাদী হয়ে শার্শা থানায় একটি চাঁদাবাজি মামলা করেছেন। মামলায় ব্যবসায়ী রুহুল আমিন অভিযোগ করেন, সোমবার (২১ জুলাই) তার ছেলে মাসুদ পাভেজ রিজভী (২১) বাগআঁচড়া কলেজ রোড দিয়ে বাজারে আসছিলেন। এ সময় ইসমাইলের চায়ের দোকানের সামনে তার ছেলেকে অভিযুক্ত আব্দুর রহমানসহ ৮/১০ জন দূর্বৃত্ত গতিরোধ করে। তখন অভিযুক্তরা বলেন, ‘তোর বাপ বাগআঁচড়া বাজারের একজন বড় ব্যবসায়ী, এ জন্য তোর বাবাকে বলিস আমাদের তিন লাখ টাকা চাঁদা দিতে হবে। অন্যথায় তোরসহ তোর বাবাকে যেখানে পাবো সেখানে ফেলে মারপিট করবো।’ এ সময় চাঁদাবাজরা রিজভীকে বেদমভাবে মারপিট করে। এ ঘটনার পর রিজভীর পিতা রুহুল আমীন প্রধান অভিযুক্ত আব্দুর রহমানসহ আরও ৮/১০ জনের নামে মঙ্গলবার রাতে শার্শা থানায় একটি চাঁদাবাজি মামলা করেন। পুলিশ বুধবার বিকালে মামলার প্রধান আসামী আব্দুর রহমানকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। পুলিশ জানায়, আটক আব্দুর রহমানের বিরুদ্ধে বাগআঁচড়া বাজার এলাকায় মাদক সেবন, চাঁদাবাজি, ইফটিজিংসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘চাঁদাবাজি মামলায় আব্দুর রহমান নামে এক যুবককে ধরে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকীদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৬ ঘণ্টার ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম
৬ ঘণ্টার ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম

একই দিনে মাত্র৬ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত Read more

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘে উচ্চ-স্তরের সম্মেলন আজ
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘে উচ্চ-স্তরের সম্মেলন আজ

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ উচ্চ-স্তরের সম্মেলন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ Read more

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ২ হাজার নিহত
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ২ হাজার নিহত

ইরানে অথনৈতিক সংকটে জনজীবনে নেমে আসা চরম দুর্ভোগের ক্ষোভ থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ২ হাজার মানুষ নিহত হয়েছে।মঙ্গলবার Read more

নিলামে টাইটানিক যাত্রীর চিঠি, ৪ লাখ ডলারে বিক্রির রেকর্ড
নিলামে টাইটানিক যাত্রীর চিঠি, ৪ লাখ ডলারে বিক্রির রেকর্ড

টাইটানিকের এক যাত্রীর লেখা একটি চিঠি সম্প্রতি ব্রিটেনের একটি নিলামে রেকর্ড পরিমাণ দামে বিক্রি হয়েছে। এই চিঠির মূল্য উঠেছে ৪ Read more

ভোটের পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: সাদিক কায়েম
ভোটের পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনোনীত ভিপি প্রার্থী সাদিক কায়েম সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র Read more

টাঙ্গাইলে জুতা পায়ে নিয়ে শহীদ মিনারে জামায়াতে ইসলামীর সমাবেশ
টাঙ্গাইলে জুতা পায়ে নিয়ে শহীদ মিনারে জামায়াতে ইসলামীর সমাবেশ

টাঙ্গাইলের মির্জাপুরে জুতা পায়ে নিয়েই শহীদ মিনারে উঠলেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে মির্জাপুর পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন