বাংলাদেশর বিপক্ষে টানা দুই টি-টোয়েন্টিতে হেরেছে পাকিস্তান। শঙ্কা আছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই জঘন্য পারফর্ম করেছে পাকিস্তানের ক্রিকেটাররা। অথচ বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের পর পাকিস্তানের কোচ দুষলেন মিরপুরের পিচকে। ফলে মাঠের পারফরম্যান্সের চেয়েও এখন বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে কোচিং স্টাফদের সিদ্ধান্ত ও নেতৃত্ব। এই হতাশার মাঝেই বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহমেদ।সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের প্রধান কোচ মাইক হেসনের ওপর ক্ষোভ ঝাড়তে গিয়ে তিনি লিখেছেন, ‘মাইক হেসন একজন তৃতীয় শ্রেণির কোচ, যিনি সঠিকভাবে একাদশও নির্বাচন করতে জানেন না।’এরপর দুই স্পিনার আবরার আহমেদ ও সুফিয়ান মুকিমকে না খেলানো নিয়েও প্রশ্ন তুলেছেন তানভির। তিনি বলেন, ‘আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম নেই। এদেরকে না খেলানোর সিদ্ধান্ত ঠিক নাকি ভুল?’বাংলাদেশের বিপক্ষে এ সিরিজে পাকিস্তান দলে নেই দুই অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এনিয়েও প্রশ্ন তুলেছেন তানভীর। তিনি বলেন, ‘আজকের ম্যাচের দায়ভার বাবর আজম আর রিজওয়ানের, কারণ যদি ওরা দুজন থাকতো তাহলে নিজেদের জন্য পুরো ২০ ওভার খেলতো আর পাকিস্তান ম্যাচটা জিতে যেত। কারণ নিন্দুকরা বলে ওরা নিজেদের জন্য খেলে — এখন এই ছেলেরা খেলুক, কে মানা করেছে?’প্রসঙ্গত, গতকাল বাংলাদেশের দেওয়া ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৫ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। এরপরের ব্যাটাররাও যে খুব একটা ভালো করেছেন বিষয়টি তাও নয়। পাকিস্তানের মাত্র চারজন খেলোয়াড় দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন। ব্যাটিং পজিশনের ওপরের ছয়জনের কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। তিনজন তো রানের খাতাই খুলতে পারেননি। শেষদিকে ফাহিম আশরাফের ব্যাটে চড়ে কিছুটা লড়াই করে পাকিস্তান তবে শেষ রক্ষা হয়নি। ৮ রানে ম্যাচের পাশাপাশি হেরেছে সিরিজও। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গবিতে লিফট সংকট, দুর্ভোগে শিক্ষার্থীরা
গবিতে লিফট সংকট, দুর্ভোগে শিক্ষার্থীরা

সাভারে অবস্থিত গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) প্রতিষ্ঠার ২৬ বছর পরেও মাত্র একটি লিফট দিয়েই ওঠা-নামা করে প্রায় সাড়ে ৪ হাজার শিক্ষার্থী Read more

কর্মজীবনের অদৃশ্য চাপ কমাতে ৮ ঘণ্টার কাজই যথেষ্ট
কর্মজীবনের অদৃশ্য চাপ কমাতে ৮ ঘণ্টার কাজই যথেষ্ট

ঝলমলে আলো, গ্ল্যামারের মোহ আর নিরন্তর দৌড়ের ভেতরেও তিনি যেন সবসময় একটু আলাদা। দীপিকা পাডুকোন কেবল পর্দার চরিত্রেই নয়, বাস্তব Read more

‘ইউক্রেন যুদ্ধে লাখো মানুষের মৃত্যুর জন্য ৩ ব্যক্তি দায়ী’: ট্রাম্প
‘ইউক্রেন যুদ্ধে লাখো মানুষের মৃত্যুর জন্য ৩ ব্যক্তি দায়ী’: ট্রাম্প

মাত্র একদিন আগেই সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় রুশ হামলায় ইউক্রেনে ৩৫ জন নিহত ও ১১৭ জন আহত হয়েছেন। আর এর Read more

পিলখানার সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান
পিলখানার সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

পিলখানা হত্যাকাণ্ড ঘিরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছেন ভুক্তভোগী ও তাদের পরিবার। এ পরিস্থিতিতে পিলখানার সামনে Read more

কুড়িগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩
কুড়িগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে চোর সন্দেহে অজ্ঞাত এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন