কুমিল্লার হোমনায় সামান্য এক চশমা দোকানদারের হাতুড়ি চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে যুবকের চোখের পুরো দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। এই ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলাম শামীম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।বুধবার (২৩ জুলাই) দুপুরের দিকে এরই পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষেমালিকা চাকমার নেতৃত্বে এমওডিসি ডা. ফয়জুর রহমানসহ অভিযানে অভিযুক্ত চিকিৎসকের চেম্বারে অভিযান চালানো হয়। সঠিক চিকিৎসা সনদ ও বৈধ অনুমোদন না থাকায় তাকে ভুয়া চিকিৎসক চিহ্নিত করে মোবাইল কোর্টে এক লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।ভুক্তভোগী শামীম জানান, কিছুদিন আগে চোখে পানি পড়ার সমস্যায় হোমনা চৌরাস্তা মোড়ের শারবীন চশমা ঘরে ডা. মো. মহসীনের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করেন। কিন্তু কিছুদিন পর তার চোখে মারাত্মক সংক্রমণ দেখা দেয়। পরে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল হাই জানান, ভুল চিকিৎসার কারণে চোখের মারাত্মক ক্ষতি হয়েছে এবং অপারেশন ছাড়া চিকিৎসার আর কোনো উপায় নেই।তিনি আরো বলেন, বর্তমানে সাইফুল ইসলাম তার বাঁ চোখে দেখতে পাচ্ছেন না এবং উন্নত চিকিৎসার জন্য অপারেশন প্রয়োজন হলেও আর্থিক অক্ষমতার কারণে তার পরিবার চরম দুরবস্থার মধ্যে রয়েছে। তিনি তার আয়ে স্ত্রী ও তিন কন্যা সন্তানের সংসার চালান, কিন্তু চোখ নষ্ট হওয়ায় তার কর্মক্ষমতা নষ্ট হয়ে গেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজনীতিতে যোগ না দেওয়ার ঘোষণা তামিমের
রাজনীতিতে যোগ না দেওয়ার ঘোষণা তামিমের

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকাদের রাজনীতিতে অংশগ্রহণ এখন আর নতুন কিছু নয়। মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান নির্বাচিত হয়ে সংসদ Read more

রেকর্ড দামের পর কমেছে স্বর্ণের দাম
রেকর্ড দামের পর কমেছে স্বর্ণের দাম

দীর্ঘদিন রেকর্ড দামে থাকার পর দুবাইয়ে স্বর্ণের বাজারে নেমেছে ঠাণ্ডা হাওয়া। আন্তর্জাতিক বাজারে মূল্য পতনের প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। আজ শুক্রবার Read more

৫৩ বছর পর ৪ নভোচারী নিয়ে চাঁদের দিকে রওনা দিলো নাসার আর্টেমিস-২
৫৩ বছর পর ৪ নভোচারী নিয়ে চাঁদের দিকে রওনা দিলো নাসার আর্টেমিস-২

৫৩ বছরের বেশি সময় পর চাঁদের উদ্দেশে ৪ নভোচারী নিয়ে নাসার আর্টেমিস-২ নভোযান চাঁদের দিকে রওনা দিয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার Read more

নওগাঁয় আট বছরেও শেষ হয়নি একটি সেতুর কাজ
নওগাঁয় আট বছরেও শেষ হয়নি একটি সেতুর কাজ

নওগাঁর মহাদেবপুরে উপজেলার আত্রাই নদীর ওপর কালনা-বিষ্ণুপুর সেতু নির্মাণকাজ প্রায় আট বছরেও শেষ হয়নি। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় সাড়ে Read more

১০ দিন ধরে ইসরায়েলের বিভিন্ন স্থানে রহস্যময় আগুন
১০ দিন ধরে ইসরায়েলের বিভিন্ন স্থানে রহস্যময় আগুন

গত দশ দিন ধরে ইসরায়েলের বিভিন্ন স্থানে রহস্যজনক বিস্ফোরণ, অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনাগুলোর Read more

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ

ভারতের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল/এলওসি) সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের খাদ্য মজুত রাখার নির্দেশ দিয়েছে পাকিস্তান শাসিত কাশ্মীরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন