পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি কালভার্টের ঢালাই মাত্র একদিনের মধ্যে খসে পড়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেছেন, উপজেলা প্রকৌশলীর অবহেলা ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে তড়িঘড়ি কাজ করায় কালভার্টটির দেয়াল ভেঙে গেছে।এলজিইডি সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের পানপট্টি ও সেন্টার বাজারের মধ্যে যোগাযোগ সহজ করতে সতীরাম খালের ওপর ২০২৫ সালের ২ এপ্রিল কালভার্টটির নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পটির কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ৩০ মার্চ।গত ৫ জানুয়ারি সকালে ৩×৩ মিটার দৈর্ঘ্যের কালভার্টটির দেয়ালে ঢালাইয়ের কাজ শুরু হয়। ওইদিন সন্ধ্যায় তড়িঘড়ি করে ঢালাই দিয়ে শ্রমিকরা চলে যান। পরেরদিন সকালে দেখা যায়, সেন্টারিং খুলতে গিয়ে কালভার্টটির দেয়াল খসে পড়েছে। এ ঘটনায় কাজের মান নিয়ে এলাকাজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।স্থানীয় বাসিন্দা মজিবর গাজী বলেন, “কাজ শুরুর পর থেকেই নানা অনিয়ম চোখে পড়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার ও যথাযথ তদারকির অভাবের কারণেই কালভার্টটির ঢালাই খসে পড়েছে।”অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন ট্রেডার্সের মালিক মো. রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো অনিয়ম করিনি। এলজিইডির ইস্টিমেট ও নিয়ম অনুযায়ীই কাজ করা হয়েছে। প্রতিটি ঢালাইয়ের সময় সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন।”এ বিষয়ে গলাচিপা উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, “আমি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি এবং দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করব। কাজের ক্ষেত্রে ভুল হতে পারে, যা ঠিক করা হবে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভেঙে পড়া অংশ পুনরায় ঢালাই করে নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।”তবে এলাকাবাসীর দাবি, “নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতেও এ ধরনের অনিয়ম চলতেই থাকবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেমের বিয়ে, শ্বশুর-শাশুড়ির বিষে আইসিইউতে মৃত্যু যন্ত্রণায় যুবক!
প্রেমের বিয়ে, শ্বশুর-শাশুড়ির বিষে আইসিইউতে মৃত্যু যন্ত্রণায় যুবক!

ফেসবুকের পরিচয় থেকে শুরু হওয়া প্রেম ও গোপন বিয়ের কারণে জীবনের সবচেয়ে ভয়ানক অধ্যায়ে প্রবেশ করেছেন পারভেজ হোসেন (৩০)। শ্বশুর-শাশুড়ির Read more

দুর্গাপূজা ঘিরে সাতকানিয়ায় কঠোর নিরাপত্তা, ৩ মণ্ডপে বাড়তি নজরদারি
দুর্গাপূজা ঘিরে সাতকানিয়ায় কঠোর নিরাপত্তা, ৩ মণ্ডপে বাড়তি নজরদারি

চট্টগ্রামের সাতকানিয়ায় এবার ১৯০টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। এর মধ্যে তিনটি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পূজা উদযাপন পরিষদ। Read more

৮ দফায় বাড়ার পর অবশেষে কমলো সোনার দাম
৮ দফায় বাড়ার পর অবশেষে কমলো সোনার দাম

টানা ৮ দফায় বাড়ানোর পর অবশেষে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৪৭০ টাকা কমিয়ে Read more

এপ্রিলে যেভাবে মিলতে পারে ৫ দিনের ছুটি
এপ্রিলে যেভাবে মিলতে পারে ৫ দিনের ছুটি

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরেছেন চাকরিজীবীরা। এদিকে এপ্রিল মাসেও চাকরিজীবীদের জন্য টানা ৫ দিনের ছুটি পাওয়ার Read more

চাকসুতে আঙুলের অমোচনীয় কালি উঠে যাওয়ার ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন
চাকসুতে আঙুলের অমোচনীয় কালি উঠে যাওয়ার ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোট দেয়ার সময় শিক্ষার্থীদের হাতে দেয়া কালি মুছে যাচ্ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন