কিশোরগঞ্জের ভৈরবে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষা ব্যবস্থা চালুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।২০২৫ সালে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার দাবীতে বেসরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ মানববন্ধন করেছে।বুধবার (২৩ জুলাই) সকাল ১২টার সময় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার ৬৫টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের সহশ্রাধিক শিক্ষার্থী ও শিক্ষকসহ অভিভাবকগণ অংশগ্রহণ করেন।এ সময় বক্তারা বলেন, শিশুদের মানসিক অবস্থা বিবেচনা করে বেসরকারি প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষার্থীদের সামগ্রিক স্বার্থে দ্রুততম সময়ে জারিকৃত পত্র বাতিল করে রাষ্ট্রের সকল শিক্ষার্থীদের জন্য বৈষম্যহীন পরিবেশ সৃষ্টি না করে আগের নিয়মে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবী জানান। বক্তারা আরো বলেন, এ ধরণের সিদ্ধান্ত বেসরকারি শিক্ষাখাতে ব্যাপক আকারে নেতিবাচক প্রভাব ফেলবে।বাস্তবতার নিরিখে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অত্যধিক চাপ থাকায় বেশির ভাগ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কাঙ্খিত মান বজায় রাখা কঠিন হয়ে পড়ে। শিক্ষা খাতে সরকারের লক্ষ্য মাত্রা অর্জনে তথা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে। তাই সরকারের কাছে আমাদের আবেদন, শিক্ষা খাতে বৈষম্য নীতি পরিহার করে এক নীতিতে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানাই। মানববন্ধন শেষে শিক্ষক শিক্ষিকাগণ উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিনের বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোহিঙ্গা বিষয়ে সম্মেলনে অংশ নিতে কক্সবাজার যাবেন ড. ইউনূস
রোহিঙ্গা বিষয়ে সম্মেলনে অংশ নিতে কক্সবাজার যাবেন ড. ইউনূস

কক্সবাজারে আগামী ২৪ থেকে ২৬ আগস্ট রোহিঙ্গা বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্বের ৪০ দেশের প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনে Read more

৮৩ বিলিয়ন ডলার হারাল ভারতের শেয়ারবাজার
৮৩ বিলিয়ন ডলার হারাল ভারতের শেয়ারবাজার

ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতের জেরে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন দেখল ভারতীয় শেয়ারবাজার। শুক্রবার (৯ মে) দেশটির শেয়ারবাজারের লেনদেন শেষে মূলধন Read more

নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর বিষয়ে যা বললেন ঢাবি উপাচার্য
নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর বিষয়ে যা বললেন ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানো নিয়ে ওঠা অভিযোগের জবাব দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। Read more

এনসিপির পদযাত্রা কর্মসূচি চলবে: নাহিদ
এনসিপির পদযাত্রা কর্মসূচি চলবে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, চলমান পদযাত্রা কর্মসূচি চালিয়ে যাবো। স্থগিত করা মাদারীপুর এবং শরিয়তপুরের সমাবেশ এরই Read more

হজ: সৌদি পৌঁছেছেন ৪৮ হাজারের বেশি বাংলাদেশি, মৃত্যু ৭ জনের
হজ: সৌদি পৌঁছেছেন ৪৮ হাজারের বেশি বাংলাদেশি, মৃত্যু ৭ জনের

চলতি বছর হজে গিয়ে এ পর্যন্ত মারা গেছেন সাতজন বাংলাদেশি হজযাত্রী।এর মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী হজযাত্রী। পবিত্র মক্কায় Read more

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সময়মত মেলেনা চিকিৎসক,অব্যবস্থাপনায় ফিরে যাচ্ছে রোগী
উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সময়মত মেলেনা চিকিৎসক,অব্যবস্থাপনায় ফিরে যাচ্ছে রোগী

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা সময়মত মেলেনা চিকিৎসক,হাসপাতালের মুল ফটকের সামনেই আগুন দিয়ে পোড়ানো হচ্ছে বর্জ্য। আর এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন