চুয়াডাঙ্গার জীবননগরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে সাজ্জাদ হোসেন (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে বুধবার (২৩ জুলাই) সকালে তাকে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ।অভিযুক্ত সাজ্জাদ হোসেন জীবননগর পৌরসভার নারায়ণপুর গ্রামের আশরাফ উদ্দীনের ছেলে।এব্যাপারে ভুক্তভোগী মেয়ের পিতা সুমন মিয়া মঙ্গলবার জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, সুমন মিয়া জীবননগর পৌর এলাকার মহানগর দক্ষিণ পাড়ার বাসিন্দা। তার মেয়ে এ বছরে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। স্কুলে যাওয়ার পথে অভিযুক্ত সাজ্জাদ হোসেন প্রায়ই তার মেয়েকে নানা কুপ্রস্তাব দিয়ে আসছিল।গত ১৫ জুলাই বিকালে জীবননগর বাজার থেকে তার মেয়ে বাড়িতে ফিরছিল। বাড়ি ফেরার পথে অভিযুক্ত সাজ্জাদ তার মেয়েকে ফুসলিয়ে ও বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে তার মামা আব্দুল হালিমের বাড়িতে নিয়ে যায়।সেখানে মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে জীবননগর নারায়ণপুর গ্রামে জনৈক শরিফুলের বাড়িতে নিয়ে আসে। সেখানেও মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে সাজ্জাদ।জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ভুক্তভোগী মেয়ের পিতা মঙ্গলবার থানায় এসে ধর্ষক সাজ্জাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সাজ্জাদকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে জীবননগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মস্কোতে হামলা চালানো উচিত নয় ইউক্রেনের : ট্রাম্প
মস্কোতে হামলা চালানো উচিত নয় ইউক্রেনের : ট্রাম্প

রাশিয়ার রাজধানী মস্কোতে হামলা চালানো উচিত নয় ইউক্রেনের। এমনটাই বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক Read more

পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছে এনসিপির নেতারা
পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছে এনসিপির নেতারা

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলার কারণে গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ Read more

সিরাজদিখানে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
সিরাজদিখানে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আব্দুল করিম শেখ। বুধবার(১৩ আগস্ট) Read more

বিয়ের প্রস্তাবে রাজি হননি মসজিদের ইমাম, ক্ষোভে, দুঃখে কলেজ ছাত্রীর আত্মহত্যা
বিয়ের প্রস্তাবে রাজি হননি মসজিদের ইমাম, ক্ষোভে, দুঃখে কলেজ ছাত্রীর আত্মহত্যা

বিয়ের প্রস্তাবে রাজি হননি মসজিদের ইমাম। ফলে ক্ষোভে, দুঃখে নিজের গাঁয়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন কলেজ ছাত্রী!বৃহস্পতিবার (১ মে) সকাল Read more

ব্রাজিলের পণ্যে ৫০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প
ব্রাজিলের পণ্যে ৫০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ব্রাজিলের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষরও করেছেন তিনি।একইসঙ্গে সাবেক Read more

পাবনা ১ আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল-সন্ধ্যা হরতাল
পাবনা ১ আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল-সন্ধ্যা হরতাল

পাবনা-১ (বেড়া আংশিক-সাঁথিয়া) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন