খাগড়াছড়ির রামগড়ে ৭ বছর বয়সী ২য় শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে চা দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. শাহিন মিয়া (৫৫), তার প্রকৃত বাড়ি পার্শ্ববর্তী বাগান বাজার ইউপির গার্ডপাড়া এলাকায়। জানা গেছে, সে স্থানীয় নাকাপা বাজারের একজন চা দোকানদার। সে দীর্ঘদিন নাকাপায় ভাড়া দোকানে চা বিক্রি করে আসছেন।মঙ্গলবার দুপুরের দিকে রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাজারে ঘটনাটি ঘটলেও ঐদিন সন্ধ্যার দিকে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরিবারের দাবি, মাদ্রাসা ছুটির পর দুই সহপাঠীসহ বাড়ি ফেরার পথে শাহিন তার নিজ দোকানের পিছনে খাবারের লোভ দেখিয়ে শিশুটিকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।পরবর্তীতে, শিশুটিকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়েছে বলে জানান আবাসিক মেডিকেল অফিসার, ডাঃ রোকসানা ইয়াসমিন। এদিকে, ঘটনাটি নিয়ে চারদিকে তোলপাড় সৃষ্টি হয়েছে।পরিবার ও এলাকাবাসী মিলে মেয়েটিকে নিয়ে রামগড় থানায় উপস্থিত হলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেয় এবং অভিযুক্ত ব্যক্তিকে রামগড় থানা হাজতে রাখা হয়। ধর্ষণের অভিযোগ প্রাথমিকভাবে শিকার করায়, তার বিরুদ্ধে নারী ও শিশু ধর্ষণের আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। তিনি বলেন, দ্রুত শিশুটিকে চট্টগ্রাম ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মানিক সিকদার নামের এক প্রতিবেশী বলেন, মেয়েটি সম্পর্কে আমার নাতনি হয়। বাড়িতে মেয়েটি অসুস্থ হয়ে গেলে মেয়ের কথামত ও দুই সহপাঠীর কথা অনুযায়ী এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দিয়েছে। এই বিষয়ে শিশুর বাবা ইমান হোসেন জানান, মেয়ের অবস্থা ভালো না, চট্টগ্রাম নিয়ে যাচ্ছি। আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন অবুঝ শিশুদের সাথে এগুলো করার সাহস কেউ না করে। জানা গেছে, বুধবার সকালে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। চাঞ্চল্যকর অভিযোগের বিষয়ে রামগড় থানার অফিসার ইনচার্জ ওসি মইন উদ্দিন জানান, নাকাপা থেকে ধর্ষণের দায়ে এলাকাবাসী একজনকে আটক করে পুলিশে খবর দিয়েছে। পরবর্তীতে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয় পুলিশ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কামরুল হাসান (৩৪) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা যুবকের  মর্মান্তিক মৃত্যু হয়েছে।গত মঙ্গলবার (২৬ আগস্ট) স্থানীয় Read more

ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারে কপাল পুড়ল বাংলাদেশের
ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারে কপাল পুড়ল বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারেও ভালো শুরু করে বাংলাদেশ। তবে Read more

বনশ্রীতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বনশ্রীতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় বাসচাপায় পাভেল (১৯) ও আব্দুল্লাহ আল মামুন (২০) নামে দুই যুবক নিহত হয়েছেন। ঘটনার সময় পৃথক Read more

মনোনয়ন সংগ্রহ করলেন ইসলামি আন্দোলনের মুফতী আবু বকর
মনোনয়ন সংগ্রহ করলেন ইসলামি আন্দোলনের মুফতী আবু বকর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–৩ আসনে প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতী আবু বকর ছিদ্দিকী। Read more

ফরিদপুরের খোয়াড় গ্রামে সাদা শাপলার নৈসর্গিক সৌন্দর্য
ফরিদপুরের খোয়াড় গ্রামে সাদা শাপলার নৈসর্গিক সৌন্দর্য

প্রতিবছর বর্ষা আসলেই ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন খাল-বিল ও নিচু জমির জলাশয় ভরে ওঠে জাতীয় ফুল শাপলার অপরূপ রূপে। এ Read more

উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হচ্ছে নুরকে
উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হচ্ছে নুরকে

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছেন নুরুল হক নুর। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন