আগামী ১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের একটি অন্তর্বর্তী বাণিজ্যচুক্তির সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। ভারতীয় সরকারি সূত্রমতে, কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্যের শুল্ক কমানো নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা এখনো অচল অবস্থায় রয়েছে।চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৬ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলেও আলোচনার সুযোগ দিতে তা স্থগিত রাখা হয়। এই স্থগিতাদেশের মেয়াদ শেষ হচ্ছে ১ আগস্ট। তবে এখন পর্যন্ত ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক শুল্ক-বিজ্ঞপ্তি পায়নি—যা এরই মধ্যে ২০টির বেশি দেশ পেয়েছে।ভারতের প্রধান আলোচক রাজেশ আগরওয়ালের নেতৃত্বে বাণিজ্য প্রতিনিধিদল সম্প্রতি পঞ্চম দফার বৈঠক শেষে ওয়াশিংটন থেকে দেশে ফিরেছে। কিন্তু কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।ভারত সরকারের এক কর্মকর্তা বলেন, আগস্টের আগেই অন্তর্বর্তী চুক্তি হওয়া কঠিন দেখাচ্ছে। তবে ভার্চুয়াল আলোচনা চলছে। তিনি জানান, শিগগির যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল দিল্লি সফরে আসবে।আলোচনা অচল হয়ে আছে মূলত দুই দেশের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে। নয়াদিল্লি রাজনৈতিকভাবে স্পর্শকাতর কৃষি ও দুগ্ধখাতকে উন্মুক্ত করতে নারাজ। অন্যদিকে ওয়াশিংটন ভারতের স্টিল, অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপর আরোপিত উচ্চ শুল্ক থেকে ছাড় দেওয়ার দাবিতে অনমনীয়।আরেকজন কর্মকর্তা জানান, এই বিতর্কিত বিষয়গুলো ভবিষ্যতের জন্য স্থগিত রেখে একটি অন্তর্বর্তী চুক্তি সম্পাদনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের মহাপরিচালক অজয় সাহাই সতর্ক করে বলেন, ২৬ শতাংশ শুল্ক আরোপ হলে রত্ন ও গহনা খাত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে তিনি মনে করেন, এই পরিস্থিতি সাময়িক। কারণ দুই দেশই দীর্ঘমেয়াদে চুক্তি করতে আগ্রহী।এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার সিএনবিসিকে বলেছেন, ট্রাম্প প্রশাসন চুক্তির সময়ের চেয়ে গুণগত মানকে বেশি গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, সময়সীমা বাড়ানো হবে কি না, সেটি মার্কিন প্রেসিডেন্টের ওপর নির্ভর করছে।ভারতীয় কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্পের ফেব্রুয়ারির বৈঠকে আলোচিত পরিকল্পনা অনুযায়ী সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে একটি পূর্ণাঙ্গ বাণিজ্যচুক্তি সম্ভব হতে পারে।ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিস—দুই পক্ষই এ বিষয়ে পাঠানো ই-মেইলের জবাবে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আটক অবস্থায় গ্রেটা থুনবার্গের ওপর ‘নির্যাতন’ চালায় ইসরায়েলি বাহিনী
আটক অবস্থায় গ্রেটা থুনবার্গের ওপর ‘নির্যাতন’ চালায় ইসরায়েলি বাহিনী

সুমুদ ফ্লোটিলার নেতৃত্ব দেয়া গ্রেটা থুনবার্গের সঙ্গে ইসরায়েলি বাহিনী ‘দুর্ব্যবহার ও নির্যাতন’ করেছে বলে অভিযোগ করেছেন গাজায় ত্রাণবহরে যোগদানের জন্য Read more

গ্রিসে ঝড় ‘এরমিনিও’: প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস
গ্রিসে ঝড় ‘এরমিনিও’: প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

গ্রিসে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরমিনিও’র প্রভাবে আগামী কয়েকদিন প্রতিকূল আবহাওয়া বিরাজ করার শঙ্কা তৈরি হয়েছে। এই জরুরি পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত প্রবাসী Read more

শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা
শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার সাদুল্যাপুর বটতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) Read more

গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান সারজিসের
গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান সারজিসের

কোনো দলের ব্যানারে নয় বরং দল-মত নির্বিশেষে ‘বাংলাদেশ’ ব্যানারে সোমবার (৭ এপ্রিল) আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি। Read more

এবার ইরানে হামলা অব্যাহত রাখতে বললেন ট্রাম্প
এবার ইরানে হামলা অব্যাহত রাখতে বললেন ট্রাম্প

ইরানে হামলা অব্যাহত রাখতে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ জুন) হোয়াইট হাউজের Read more

শ্রমিক দিবসে সাতকানিয়ায় ৯ দফা দাবি ঘোষণা 
শ্রমিক দিবসে সাতকানিয়ায় ৯ দফা দাবি ঘোষণা 

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় আয়োজিত র‍্যালি ও সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৯ দফা দাবি ঘোষণা করেছে। সমাবেশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন