সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তবর্তী চেলা নদী থেকে বালি উত্তোলনের সময় ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) দুইজন শ্রমিককে ধরে নিয়ে গেছে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিনপাড়া গ্রামের চেলা নদীতে ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় দুইজন বারকি শ্রমিক আন্তর্জাতিক সীমানা পিলার ১২৪১ এইচএস অতিক্রম করে ভারতীয় অংশ থেকে বালি তোলার সময় ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ তাদেরকে ধরে নিয়ে যায়। তারা চেলা নদীর আন্তর্জাতিক সীমানার ভেতর থেকে বালি উত্তোলন করছিল। আটক ব্যক্তিরা চেলা বিএসএফ ক্যাম্পে রয়েছেন। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, বিএসএফ দুজনকে ধরে নিয়ে গেছে শুনেছি, তবে তাদের নাম জানা যায়নি। এ বিষয়টি সিলেট ৪৮ বিজিবির আওতাধীন। সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল নাজমুল হক জানিয়েছেন, চেলা নদী থেকে চুরাইভাবে বালি উত্তোলন করতে গিয়ে দুজন ভারতের সীমানায় চলে যায়। এসময় বিএসএফ বাধা দিলে তারা বেশ কয়েকজন বিএসএফকে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর বিএসএফ দুজনকে ধরে নিয়ে যায়। পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের মাধ্যমে তাদের আনার চেষ্টা করা হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘শীর্ষ নেতাদের মাসিক আয় এক লাখ টাকার নিচে’
পত্রিকা: ‘শীর্ষ নেতাদের মাসিক আয় এক লাখ টাকার নিচে’

শীর্ষ রাজনৈতিক নেতাদের মাসিক আয় লাখ টাকার নিচে; মনোনয়নপত্র বাছাইয়ে বেশি বাদ পড়াদের তালিকায় স্বতন্ত্র প্রার্থীরা শীর্ষে; শিগগিরই রাজনীতি আসার Read more

কর্ণাটকে ট্রাকের ধাক্কায় জীবন্ত দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু
কর্ণাটকে ট্রাকের ধাক্কায় জীবন্ত দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু

ভারতের কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গ জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) Read more

মাত্র ২৪ ঘণ্টার নবজাতক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
মাত্র ২৪ ঘণ্টার নবজাতক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

মাত্র ২৪ ঘণ্টা আগে পৃথিবীর আলো দেখা এক ফুটফুটে নবজাতক এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গোলখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড নলুয়াবাগী গ্রামের Read more

১৫ লাখ কর্মী নেবে সৌদি আরব ও আমিরাত
১৫ লাখ কর্মী নেবে সৌদি আরব ও আমিরাত

আগামী ২০৩০ সালের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ১৫ লাখের বেশি কর্মীর চাহিদা তৈরি হবে বলে Read more

বৃদ্ধ কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা
বৃদ্ধ কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক বৃদ্ধ কেয়ারটেকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের Read more

বরিশালে আ.লীগ নেতা ছবি গ্রেফতার
বরিশালে আ.লীগ নেতা ছবি গ্রেফতার

বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবিকে গ্রেফতার করেছে গোয়েন্দা ডিবি পুলিশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন