বিমান দুর্ঘটনায় সারাদেশের মানুষ আজ হতবাক। এটি কারও ধারণার মধ্যে ছিল না। আমরা নিজেদেরই জবাব দিতে পারছি না। নিহতদের পরিবারকে কি জবাব দেব—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (২১ জুলাই) এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমার বলার কোনো ভাষা নেই। এখনও হাসপাতালে আহতরা মারা যাচ্ছে। মা-বাবা এখনও সন্তানকে খুঁজছে। আমরা সবাই আপনাদের পাশে আছি।’ গোটা জাতির কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা অবশ্যই তদন্ত করব। কিন্তু দুর্ঘটনায় নিহতরা তো আর ফিরবে না।’তিনি আরও বলেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অযথা হাসপাতালে ভীড় করবেন না। এতে আহতদের চিকিৎসা ব্যহত হবে। এ সময় হতাহতদের জন্য দেশবাসীকে প্রার্থনা করার আহ্বান জানান তিনি।তিনি বলেন, ‘আমার মতো সারা দেশের লোক আজ হতবাক। এরকম একটা কাণ্ড ঘটতে পারে, আমরা কেউ কল্পনা করিনি। কারও ধারণার মধ্যে ছিল না। কিন্তু এ অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হলো। মাইলস্টোন কলেজে দুর্ঘটনায় হতাহত শিশুদের বাবা-মাকে কী জবাব দেবো? আমরা নিজেদেরকেই তো জবাব দিতে পারছি না। সারা জাতি হতভম্ব, বাকরুদ্ধ। শোকাহত বললে কম বলা হবে। এ দুর্ঘটনার রেশ এখনও কাটেনি।’এদিকে, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে।এ দুর্ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এদিন দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একইসঙ্গে আহত ও নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।প্রসঙ্গত, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার এই স্কুলটির একটি ভবনে বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এবং তাদের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। হতাহতদের নেয়া হয় হাসপাতালে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারে ১ হাজার কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
কক্সবাজারে ১ হাজার কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

কক্সবাজার ও বান্দরবান সীমান্ত এলাকা থেকে বিগত এক বছরের অভিযানে উদ্ধারকৃত প্রায় ১ হাজার তিনশত ২২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য Read more

টাঙ্গাইল-৫ আসনে বিএনপির সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন বৈধ ঘোষণা
টাঙ্গাইল-৫ আসনে বিএনপির সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন Read more

চকরিয়ায় ২০ হাজার ইয়াবাসহ দম্পতি আটক
চকরিয়ায় ২০ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ Read more

আজ বিশ্ব দৃষ্টি দিবস
আজ বিশ্ব দৃষ্টি দিবস

আমাদের শরীরের স্পর্শকাতর ও অত্যন্ত মূল্যবান একটি অঙ্গ হলো চোখ। তাই সেই চোখের যত্ন নেওয়া দরকার। কখনও নিজেদের অজান্তে আবার Read more

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টার দিকে মানিক মিয়া Read more

ফরিদপুরে ‘পাগলা ঘোড়া’র কামড়ে আহত ১০, জনমনে আতঙ্ক
ফরিদপুরে ‘পাগলা ঘোড়া’র কামড়ে আহত ১০, জনমনে আতঙ্ক

ফরিদপুরের বোয়ালমারীর সড়কে নামলেই তেড়ে আসছে একটি পাগলা ঘোড়া। ঘোড়াটি যাকে দেখছে তার ওপরই আক্রমণ করছে। ওই পাগলা ঘোড়ার কামড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন