রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় সমবেদনা জানিয়েছে জাতিসংঘ। সোমবার (২১ জুলাই) জাতিসংঘের বাংলাদেশ মিশন থেকে এক বার্তায় সমবেদনা প্রকাশ করা হয়।এতে উল্লেখ করা হয়, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের বাংলাদেশ মিশন আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।জাতিসংঘ বলেছে, আমরা দুঃখের সঙ্গে স্বীকার করছি যে, বহু শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যু এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। জাতিসংঘ নিহতদের পরিবার এবং বন্ধুদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। এ দুঃখজনক দিনে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।এতে আরও বলা হয়, জাতিসংঘ মঙ্গলবার (২২ জুলাই) ঘোষিত একদিনের রাষ্ট্রীয় শোক পালনে যোগ দিচ্ছে এবং এ মর্মান্তিক জরুরি অবস্থায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানাচ্ছে।প্রসঙ্গত, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। এর ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে মাওয়া এক্সপ্রেসওয়ে ব্লক করে ডাকাতির চেষ্টা, ধরা পড়লো গাড়ির ক্যামেরায়
মুন্সীগঞ্জে মাওয়া এক্সপ্রেসওয়ে ব্লক করে ডাকাতির চেষ্টা, ধরা পড়লো গাড়ির ক্যামেরায়

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাওয়া এক্সপ্রেসওয়ে রাস্তা ব্লক করে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাত চক্রের তৎপরতা ধরা পড়েছে গাড়ির ড্যাশ Read more

স্বপ্ন বাঁচানোর লড়াইয়ে নামবে হামজারা, একাদশে পরিবর্তনের আভাস
স্বপ্ন বাঁচানোর লড়াইয়ে নামবে হামজারা, একাদশে পরিবর্তনের আভাস

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ পর্বে বেঁচে থাকার লড়াইয়ে স্বাগতিক হংকংয়ের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচে মাত্র ১ Read more

শার্শায় সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত
শার্শায় সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় আহসান উল্লাহ (৫২) নামে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের Read more

বরিশালে প্রতিপক্ষের হাতে কলেজ ছাত্র খুন
বরিশালে প্রতিপক্ষের হাতে কলেজ ছাত্র খুন

জমিজমা জমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত কলেজ ছাত্র মৃত্যুবরণ করছে।  ‍এ ঘটনাটি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের Read more

একই দিনে হবে এইচএসসির ২ স্থগিত পরীক্ষা
একই দিনে হবে এইচএসসির ২ স্থগিত পরীক্ষা

এইচএসসির ও সমমানের ২২ এবং ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে নেবে সরকার।বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন