রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের কো-অর্ডিনেটর মাহরিন চৌধুরীকে (৪২) লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। নিজে দগ্ধ হয়েও শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন তিনি।আজ সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে ওই ভবনে আগুন ধরে যায়। সেই আগুনে অনেকের মতো দগ্ধ হন শিক্ষিকা মাহরিন। তিনি দগ্ধ হয়েও বাঁচানোর চেষ্টা করেন শিক্ষার্থীদের।মাহরিনের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।মাহরিনের স্বামী মনসুর হেলাল সংবাদমাধ্যমকে বলেন, ‘মাহরিনের পা থেকে মাথা পর্যন্ত সব ঝলসে গেছে। আমার মনে হচ্ছে ১০০ শতাংশ দগ্ধ।লাইফ সাপোর্টে নেওয়ার আগে স্বামীর সঙ্গে কথা বলেন মাহরিন। এ বিষয়ে মনসুর হেলাল বলেন, মাহরিন বলেছেন- স্কুল ছুটির পর বাচ্চাদের নিয়ে বের হচ্ছিলেন। ঠিক তখনই গেটের সামনে বিমানটি বিধ্বস্ত হয়। নিজে দগ্ধ হলেও সেসময় তিনি বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করেন।মাহরিনের পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীরা তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২ ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ অস্ট্রেলিয়ার
২ ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ অস্ট্রেলিয়ার

পার্থ ও ব্রিসবেনে সিরিজের প্রথম দুই টেস্টে দাপুটে জয় পেয়েছিল অজিরা। প্রথমটি দু’দিন এবং অপরটিতে ফল এসেছে চার দিনে। চলমান Read more

২০ জুলাই: নামাজের সময়সূচি
২০ জুলাই: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া Read more

মুর‌গির দে‌হে এ‌ডি‌নোভাইরা‌সের নতুন সে‌রোটাইপ শনাক্ত
মুর‌গির দে‌হে এ‌ডি‌নোভাইরা‌সের নতুন সে‌রোটাইপ শনাক্ত

দেশে আমিষের অন্যতম প্রধান উৎস হলো মুরগি। মুরগিকে কেন্দ্র করেই দেশে ক্ষুদ্র ও মাঝারি পরিসরের নানা ধরনের শিল্প গড়ে উঠেছে। Read more

পদ্মার চরে আটকে যাওয়া লঞ্চের শতাধিক যাত্রী উদ্ধার
পদ্মার চরে আটকে যাওয়া লঞ্চের শতাধিক যাত্রী উদ্ধার

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর চরে আটকে যাওয়া একটি লঞ্চের প্রায় ১শ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে দৌলতদিয়া Read more

গুগল ফটোসে এআই আপনাকে যে সুবিধা দেবে
গুগল ফটোসে এআই আপনাকে যে সুবিধা দেবে

বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) আমাদের দৈনন্দিন কাজকে আরও সহজ এবং দ্রুত করে তুলেছে। প্রযুক্তি থেকে শুরু করে প্রায় সব Read more

তাহিরপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
তাহিরপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল পেশাদার তিন মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করেছে। শুক্রবার (২৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন