বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন— এই সন্দেহে স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করেছেন স্ত্রী। ভারতের ঝাড়খণ্ড জেলার সেরাইকেলা-খারসোয়ান জেলায় ঘটেছে এই ঘটনা।পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ওই ব্যক্তির নাম রাজেশ কুমার মাহাথা। বেশ কিছুদিন ধরেই স্ত্রী পূজা কুমারীর সঙ্গে তার বিবাদ চলছিল। গত সপ্তাহের মঙ্গলবার তাদের অশান্তি চরমে ওঠে।অভিযোগ, রাজেশ যখন রাতে ঘুমাচ্ছিলেন সেই সময়ে পূজা একটি হাতুড়ি নিয়ে তার উপর চড়াও হন। পর পর আঘাতের জেরে থেঁতলে যায় রাজেশের মাথা। রক্তে ভেসে যায় বিছানা। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজেশের।রাজেশকে হত্যার পর সন্তানদের নিয়ে সেখান থেকে চম্পট দেন পূজা। পরের দিন রাজেশের দেহ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি, ঘটনাস্থল থেকেই উদ্ধার হয়েছে রক্তমাখা হাতুড়িটি।পূজা পলাতক থাকায় স্বাভাবিকভাবেই তদন্তকারীদের সন্দেহ তার উপর গিয়ে পড়ে। এরপরই পূজার খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে দু’দিনের মধ্যেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছেন পূজা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজামুখী ত্রাণবাহী জাহাজ ছিনতাই করল ইসরাইল
গাজামুখী ত্রাণবাহী জাহাজ ছিনতাই করল ইসরাইল

ফিলিস্তিনের গাজার দিকে অগ্রসর হওয়া একটি ব্রিটিশ পতাকাবাহী ত্রাণবাহী জাহাজ ছিনতাই করেছে ইসরাইল। ‘হান্ডালা’ নামের ত্রাণবাহী জাহাজটি ইতালি থেকে ফিলিস্তিনি Read more

শরীয়তপুরের আলোচিত শিশু নিবিড় হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড
শরীয়তপুরের আলোচিত শিশু নিবিড় হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

শরীয়তপুরে অপহরণ ও মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শিশু শিক্ষার্থী হৃদয় খান নিবিড় (১১) হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই Read more

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে উত্তেজনায় বরিশাল অচল পরিস্থিতি
স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে উত্তেজনায় বরিশাল অচল পরিস্থিতি

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের ২১তম দিনে আবারও সহিংসতা দেখা দিয়েছে বরিশালে। রবিবার (১৭ জুলাই) বিকেল তিনটার দিকে শের-ই বাংলা Read more

নারী সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করল মহিলা জামায়াত
নারী সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করল মহিলা জামায়াত

নারীর অধিকার ও সংস্কার নিয়ে গঠিত কমিশনের সুপারিশসমূহকে ‘ইসলামী মূল্যবোধের পরিপন্থী’ আখ্যা দিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর Read more

বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ) এর সাধারণ সভা শনিবার (২১ জুন) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দ্বিতীয় অধিবেশনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন