সিরাজগঞ্জের কাজীপুরের ১ হাজার আটশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনার সার ও বীজ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার কৃষক প্রশিক্ষণ হল রুমে এ কার্যক্রম উদ্বোধন করেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, শাহাদত হোসেন প্রমুখ।কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১ হাজার আটশ ক্ষুদ্র ও প্রান্তি কৃষক বিনামূল্যের এ সার ও বীজ পেয়েছেন। এরমধ্যে বোরো ধান (উফশী) জাতের প্রণোদনা সুবিধা পেয়েছেন এক হাজার একশ জন কৃষক। তারা প্রত্যেকে ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিওপি সার পেয়েছেন। এছাড়া সাতশ প্রান্তিক কৃষক ৫ কেজি করে হাইব্রিড জাতের ধান বীজ পেয়েছেন।২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমের বোরো ধান ও হাইব্রিড ধান বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রণোদনা দেয়া হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদুরোর ছবি প্রকাশ ট্রাম্পের, বেঁধে রাখা হয়েছে চোখ
মাদুরোর ছবি প্রকাশ ট্রাম্পের, বেঁধে রাখা হয়েছে চোখ

ভেনেজুয়েলার আটক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে নিজ বাসভবন থেকে তাকে আটক Read more

হজ ভিসা শুরু, নিশ্চয়তায় ১০ হাজার হজযাত্রী
হজ ভিসা শুরু, নিশ্চয়তায় ১০ হাজার হজযাত্রী

৩ এপ্রিল (২০২৫) থেকে চলতি বছরের হজযাত্রীদের ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব। কিন্তু ১০ হাজার বাংলাদেশির হজ গমন অনিশ্চয়তার Read more

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, শ্রমিক-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, শ্রমিক-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনসহ ১০ দফা দাবি জানিয়ে আরএকে সিরামিক নামে একটি কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। Read more

লোহাগাড়ায় এন‌সি‌পি নেতার বিরুদ্ধে অপহরণ ও হত্যাচেষ্টা মামলা
লোহাগাড়ায় এন‌সি‌পি নেতার  বিরুদ্ধে অপহরণ ও হত্যাচেষ্টা মামলা

বান্দরবানের লামার যুবদল নেতা মোহাম্মদ ফারুক হোসেন (৪৩) হত্যাচেষ্টায় লোহাগাড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এন‌সি‌পি) প্রধান সমন্বয়কারী মো. জহির উদ্দীনসহ Read more

আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি
আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে ৩ সদস্যবিশিষ্ট উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী Read more

দেশের সব মাদ্রাসায় দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ
দেশের সব মাদ্রাসায় দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ

বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে দেশের সব মাদ্রাসায়য় দুই দিনব্যাপী উৎসব আয়োজনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। নিজস্ব ব্যবস্থাপনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন