রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ জন নিহত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছে।সোমবার (২১ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।এছাড়া বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহতদের সংখ্যাও জানিয়েছে আইএসপিআর।১. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই২. জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০ জন, নিহত ২৩. ঢাকা মেডিকেল: আহত: ৩, নিহত ১৪. সিএমএইচ-ঢাকা: আহত ১৭, নিহত ১২৫. কুর্মিটোলা জেনারেল হসপিটাল: আহত ১, নিহত ২৬. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত:-১১ নিহত: ২৭. উত্তরা আধুনিক হসপিটাল: আহত ৬০, নিহত ১৮. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত: ১, নিহত নেই।এই ৮ হাসপাতালে মোট আহত হয়ে চিকিৎসাধীন ১৭১ জন।আইএসপিআর আরও জানায়, দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতালা একটি ভবনে অনাকাঙ্খিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।আরেকটি বার্তায় আইএসপিআর জানায়, বিভিন্ন হাসপাতালে রক্তদাতাদের পাঠাতে প্রয়োজনীয় সমন্বয়ের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর রেকর্ড অফিসে একটি জরুরি সেল (২৪/৭) খোলা হয়েছে; মোবাইল-০১৭৬৯৯৯৩৫৫৮ (হোয়াটসঅ্যাপ) নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।এর আগে সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উত্তরাসহ আশপাশের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করা শুরু করে। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়।এ ঘটনায় দগ্ধ অন্তত ৫০ জনকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। যারা সবাই গুরুতর দগ্ধ হয়েছে। এছাড়া উত্তরা এলাকার বিভিন্ন হাসপাতালে আরও বহু দগ্ধ ও আহত শিক্ষার্থী ভর্তি আছে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ৩৬
মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ৩৬

মিয়ানমারে নির্বাচনী আবহের মধ্যেই অভিযান চালিয়েছে দেশটির বিমান বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ৩২ জন।মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাওয়াদি এক প্রতিবেদনে এ Read more

বাজিতপুরে যাত্রীবাহী নৌকা ডুবি, নিখোঁজ ১
বাজিতপুরে যাত্রীবাহী নৌকা ডুবি, নিখোঁজ ১

কিশোরগঞ্জের বাজিতপুরে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।বুধবার (১১ জুন) সকাল থেকে কাজ করছে ফায়ার সার্ভিসের Read more

মৌলভীবাজারে ১১০০ টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ১
মৌলভীবাজারে ১১০০ টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ১

মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কের হার্ডওয়্যার ব্যবসায়ী শাহ ফয়েজুল রহমান রুবেল হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জুয়েল মিয়া (২২) Read more

ঢাকা-৬ আসনে বিএনপির হয়ে লড়বেন ইশরাক হোসেন
ঢাকা-৬ আসনে বিএনপির হয়ে লড়বেন ইশরাক হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩২টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এর মধ্যে ঢাকা-৬ Read more

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় মিলেছে
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় মিলেছে

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় বাস ও ট্রেন সংঘর্ষে নিহত হওয়া ১২ জনের পরিচয় জানা গেছে। কুমিল্লা মেডিকেল Read more

রজব মাসে যেসব কাজ থেকে বিরত থাকতে হবে
রজব মাসে যেসব কাজ থেকে বিরত থাকতে হবে

রজব আরবি শব্দ। এর অর্থ সম্মান করা। ইসলামে চারটি পবিত্র মাসের একটি হিসাবে একে গণ্য করা হয়। রজব ও শাবান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন