রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে তাদের মৃতদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রেস উইং জানায়, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে তাদের মৃতদেহ অতিসত্বর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবেনা তাদের মৃতদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আহতদের চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। চিকিৎসা কাজ নির্বিঘ্নে করার স্বার্থে হাসপাতাল এলাকায় অহেতুক ভীড় না করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।প্রেস উইং আরও জানিয়েছে, প্রধান উপদেষ্টার মঙ্গলবার সকাল সাড়ে দশটার পূর্বনির্ধারিত জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ওই অনুষ্ঠান বুধবার (২৩ জুলাই) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একই সময়ে অনুষ্ঠিত হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লাইভে এসে ব্রীজের নাম ফলক মুছে ফেলায় বিএনপি নেতার হামলায় আহত ৫
লাইভে এসে ব্রীজের নাম ফলক মুছে ফেলায় বিএনপি নেতার হামলায় আহত ৫

লক্ষ্মীপুরের কমলনগরের চরকাদিরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ব্রীজের নাম ফলক মুছে ফেলেন স্থানীয় যুবক মোঃ শরীফ উদ্দিন। ভিডিওটি ভাইরাল Read more

উল্লাপাড়ায় দেড় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
উল্লাপাড়ায় দেড় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থায় ভয়াবহ সংকট দেখা দিয়েছে। উপজেলার ২৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৫৯টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। Read more

বদলে গেল পেনাল্টির নিয়ম
বদলে গেল পেনাল্টির নিয়ম

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো-র ‘মাদ্রিদ ডার্বিতে’ আলোচনার কেন্দ্রে ছিল একটি বিতর্কিত পেনাল্টি। অ্যাতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ টাইব্রেকারে পেনাল্টি নেওয়ার Read more

লন্ডনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন
লন্ডনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন

লন্ডনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাসের উদ্বোধন করা হয়েছে, যা ব্রিটিশ-ফিলিস্তিনি সম্পর্কে একটি ‘গভীর মাইলফলক’ হিসেবে Read more

রমজানের আগে নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তফসিল: ইসি সচিব
রমজানের আগে নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তফসিল: ইসি সচিব

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রমজানের আগেই জাতীয় নির্বাচন এবং ভোটের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে Read more

রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

রসায়নবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর রসায়নে নোবেল জিতেছেন ৩ বিজ্ঞানী। বুধবার (০৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন