ঢাকার উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সরেজমিনে দেখা যায়, বিমানটি মাইলস্টোন কলেজের হায়দর আলী ভবনের প্রধান ফটকে আছড়ে পড়ে এবং নিচতলায় ভবনটির এক পাশ দিয়ে প্রবেশ করে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়।দেখা গেছে, দোতলা হায়দার আলী ভবনটি পশ্চিমমুখী। ভবনটির মাঝখানে প্রধান ফটক এবং দোতলায় ওঠার সিঁড়ি। বিমানটি সোজা ফটকে আছড়ে পড়ে ভবনটিকে এফোঁড় ওফোঁড় হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ও সেনাসদস্যরা বিভিন্ন যন্ত্র দিয়ে বিমানটির বিভিন্ন অংশ কেটে বের করছেন।ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ভবনটির প্রধান ফটকে সব সময় স্কুল স্টাফরা বসে থাকেন, সিঁড়ির নিচে স্টাফদের কক্ষ রয়েছে। বিমানটি প্রধান ফটক ভেঙে কক্ষের ভেতরে ঢুকে যায়।মাইলস্টোন স্কুলের মাঠে এবং প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের অভিভাবকরা শিক্ষার্থী ও স্বজনদের খুঁজতে এসেছেন।এদিকে, উদ্ধার অভিযানে অংশ নিয়েছে—ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি, রেড ক্রিসেন্ট, উত্তরার বিভিন্ন থানা-পুলিশ এবং স্বেচ্ছাসেবীরাও কাজ করছেন।সোমবার বিকেল ৫টা পর্যন্ত এ ঘটনায় অন্তত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন দেড়শতাধিক। দগ্ধ ৪৮ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৭ পোশাক কারখানা সরিয়ে বাংলাদেশসহ চার দেশে নিতে চায় ভারতীয় এক প্রতিষ্ঠান
১৭ পোশাক কারখানা সরিয়ে বাংলাদেশসহ চার দেশে নিতে চায় ভারতীয় এক প্রতিষ্ঠান

ভারতীয় পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক হার বাড়িয়ে ৫০ শতাংশ করায় ব্যাপক টালমাটাল অবস্থায় পড়েছে ভারতের অর্থনীতি। বড় সমস্যায় পড়েছে Read more

ইরানের ইমাম হুসেন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের হামলা
ইরানের ইমাম হুসেন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের হামলা

ইরানের ইমাম হুসেন বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (১৮ জুন) দখলদারদের বাহিনী এ হামলা চালায় বলে নিশ্চিত করেছেন আনাদোলু এজেন্সির Read more

ইসরাইলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথিরা
ইসরাইলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথিরা

ইসরাইলকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। তবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহতের দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।মঙ্গলবার (০৫ আগস্ট) ইয়েমেনের হুথিদের ছোড়া Read more

দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৫ জোনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ১৫৯ জন রোগী Read more

পটিয়ায় তেলসহ গাড়ি ছিনতাই ঘটনায় আরও ২ ছিনতাইকারী গ্রেফতার
পটিয়ায় তেলসহ গাড়ি ছিনতাই ঘটনায় আরও ২ ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রামের পটিয়ায় ১৩৬৪ লিটার সয়াবিন তেলসহ গাড়ি ছিনতাইয়ের ঘটনায় আরও ২ সদস্যকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।রবিবার (২৬ অক্টোবর) থানার Read more

পেশাজীবি লীগ নামে নোবিপ্রবিতে আওয়ামী লীগের গোপন তৎপরতা
পেশাজীবি লীগ নামে নোবিপ্রবিতে আওয়ামী লীগের গোপন তৎপরতা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পেশাজীবি লীগ নামে গোপনে তৎপরতা চালানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি "পেশাজীবি লীগ নোবিপ্রবি" নামক একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন