নেত্রকোনার কলমাকান্দায় উদ্বাখালী নদীতে ডুবে আলী আসাদ নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার ঘোষপাড়া এলাকায় ঘটনা ঘটেছে। আলী আসাদ একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় আসাদ। অনেকক্ষণ শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে এক পর্যায়ে নদীর ঘাটে শিশুটিকে পানিতে ভাসতে দেখে চাচাতো ভাই ইউসুফ আলী। এ সময় শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এটিএম আজহারের মুক্তিতে ৪’শ এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ
এটিএম আজহারের মুক্তিতে ৪’শ এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে এতিমদের সম্মানে পিরোজপুরের ৫টি উপজেলায় জামায়াতের আয়োজনে প্রায় Read more

মুরগি থেকে মোরগ: নাগরপুরে ঘটলো অদ্ভুত ঘটনা
মুরগি থেকে মোরগ: নাগরপুরে ঘটলো অদ্ভুত ঘটনা

প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু বিস্ময়কর ঘটনার জন্ম দেয়, যা মানুষের ভাবনারও বাইরে। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ঘিওরকোল গ্রামে ঘটেছে Read more

সিংড়ায় ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন
সিংড়ায় ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন

নাটোর জেলার সিংড়া, গুরুদাসপুর ও নলডাঙ্গা উপজেলার আওতাধীন ভূমি অফিসসমূহে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Read more

গোপালগঞ্জ সংঘর্ষে এনসিপি ও আওয়ামী লীগ দুই পক্ষই দায়ী- তদন্ত কমিটি
গোপালগঞ্জ সংঘর্ষে এনসিপি ও আওয়ামী লীগ দুই পক্ষই দায়ী- তদন্ত কমিটি

ওই তদন্ত প্রতিবেদন সেপ্টেম্বরের শেষে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাখিল করা হয়েছে। যদিও সরকার গোপালগঞ্জের তদন্ত প্রতিবেদন এখনো জনসমক্ষে প্রকাশ Read more

মিয়ানমারে আবারও ভূমিকম্পের আঘাত
মিয়ানমারে আবারও ভূমিকম্পের আঘাত

মিয়ানমারে আবারও আঘাত হেনেছে মাঝারি ভূমিকম্প। রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে দেশটির মধ্যাঞ্চলের ছোট শহর মেইকতিলার কাছে ভূমিকম্পটি Read more

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও ছড়ানোয় মন্ত্রণালয়ের তীব্র প্রতিবাদ
স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও ছড়ানোয় মন্ত্রণালয়ের তীব্র প্রতিবাদ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর নামে ভুয়া অডিও কল রেকর্ড তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন