রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির ঘটনায় সাবেক দুই কর্মকর্তাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (২০ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে ১১ নম্বর রোডের ৮০৭ নম্বর বাসায় এই ঘটনা ঘটে।এদিন রাতে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার সালেহ মুহম্মদ জাকারিয়া এ তথ্য জানান।এডিসি বলেন, ডাকাতির ঘটনায়, গাড়ী চালক মাসুম মুনতাসির, সোর্স হারুন অর রশিদ, অবসরপ্রাপ্ত লে. আরিফ মোহাম্মদ ফিরোজ ইফতেখার ও অবসরপ্রাপ্ত করপোরেল মুকুল হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে।তিনি আরও বলেন, ডিওএইচএস এর ওই বাসায় ৮ জন গিয়েছিলেন, তবে চেকপোস্টে ৪ জন আটক হলে বাকী চারজন পালিয়ে যায়। তারা ওই বাসায় বিভিন্ন মাদক, অস্ত্র, অর্থ আছে এমন কথা বলে ভেতরে ঢোকে।এ ঘটনায় বাসার মালিক হোসনে আরা চম্পার দাবি, মূলত ডাকাতি করার জন্যই বাসায় প্রবেশ করে দলটি। ডাকাতি শেষে তারা বিভিন্ন ধরণের হুমকি দেয়।উল্লেখ্য, এ ঘটনায় সোর্স হারুন অর রশিদকে প্রথম আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সেনাবাহিনী তাদেরকে পল্লবী থানায় হস্তান্তর করে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা
শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমান লিপির বিরুদ্ধে ২টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ Read more

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, আরও কমার আভাস
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, আরও কমার আভাস

রাজধানী ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে আজ থেকে আগামী কয়েকদিন সারা দেশে তাপমাত্রা আরও কমতে Read more

তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে জবিতে মশাল মিছিল
তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে জবিতে মশাল মিছিল

অতিবিলম্বে তিস্তা সংকটের সমাধান ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘তিস্তা বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানে মশাল মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ Read more

বেপরোয়া হুতি, ২০ মাসে ৭০ জাহাজে হামলা
বেপরোয়া হুতি, ২০ মাসে ৭০ জাহাজে হামলা

২০২৩ সালের নভেম্বরের পর থেকে ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গ্রুপটি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ৭০টির বেশি জাহাজে হামলা চালিয়েছে। সর্বশেষ গত সপ্তাহে Read more

হালদা নদীতে পড়ে প্রবাসীর মৃত্যু
হালদা নদীতে পড়ে প্রবাসীর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি অংশের হালদা নদীতে পড়ে নুরুদ্দিন মঞ্জু (৩২) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) রাত আড়াইটার দিকে সুয়াবিলের Read more

পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার, নির্দেশনার উদ্দেশ্য কী ছিল
পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার, নির্দেশনার  উদ্দেশ্য কী ছিল

রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির মনবসম্পদ বিভাগ থেকে জারি করা অভ্যন্তরীণ এক নির্দেশনায় পুরুষ ও নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্দিষ্ট ‘ড্রেসকোড’ বা পোশাকের ধরন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন