বরগুনার আমতলী উপজেলায় পারিবারিক কলহের জেরে সাজেদা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী তৈয়ব হাওলাদারের (৬৫) বিরুদ্ধে।  গত শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। নিহতের মেয়ে ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর আগে পাতাকাটা গ্রামের মৃত লতিফ হাওলাদারের ছেলে তৈয়ব হাওলাদারের সঙ্গে গুলিশাখালী ইউনিয়নের আঙ্গুলকাটা গ্রামের মৃত মোক্তার আলী খানের মেয়ে সাজেদা বেগমের বিয়ে হয়।তাদের সংসারে দুই মেয়ে, তারা বিবাহিত। পারিবারিক নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল।শনিবার রাত সাড়ে ৯টার দিকে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তৈয়ব হাওলাদার গাছের ভারী ডাল দিয়ে সাজেদাকে বেধড়ক মারধর করেন। এতে তার মাথা ফেটে যায়, দুটি হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।এসময় ঘরে অন্য কেউ উপস্থিত না থাকায় আহত অবস্থায় নিজেই স্ত্রীকে রাত ১০টার দিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তৈয়ব। খবর পেয়ে বড় মেয়ে মরিয়ম বেগম হাসপাতালে ছুটে গেলে অভিযুক্ত বাবা মেয়ের হাতে চিকিৎসার জন্য তিন হাজার টাকা দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ।রাত ১টার দিকে সাজেদার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে রাত দেড়টার দিকে মারা যান তিনি। পরে স্বজনরা লাশ বাড়িতে নিয়ে যান।রোববার (২০ জুলাই) দুপুরে খবর পেয়ে আমতলী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়।এ বিষয়ে নিহতের মেয়ে মরিয়ম বেগম সময়ের কন্ঠস্বরকে বলেন, আমার বাবার রাগ অনেক বেশি। সবসময় মাথা গরম থাকে। এখন কী কারণে মাকে পিটিয়ে হত্যা করল, তা আমাদের জানা নেই। বাবার বিরুদ্ধে মামলা বা বিচার চাইবেন কি না এমন প্রশ্নে তিনি কোনো মন্তব্য করেননি।নিহত সাজেদার চাচাতো ভাই ফুকু মিয়া সময়ের কন্ঠস্বরকে বলেন, আমার বোনকে মারধর করে মেরে ফেলেছে তার স্বামী। আমরা এর বিচার চাই।আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লুনা বিনতে হক জানান, সাজেদা বেগমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত তৈয়ব হাওলাদারকে গ্রেপ্তারে অভিযান চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩৭ হাজারের বেশি ইয়াবাসহ গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী
৩৭ হাজারের বেশি ইয়াবাসহ গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এক বড় ধরনের মাদকবিরোধী অভিযানে ৩৭ হাজারের বেশি ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার Read more

এপ্রিলে যেভাবে মিলতে পারে ৫ দিনের ছুটি
এপ্রিলে যেভাবে মিলতে পারে ৫ দিনের ছুটি

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরেছেন চাকরিজীবীরা। এদিকে এপ্রিল মাসেও চাকরিজীবীদের জন্য টানা ৫ দিনের ছুটি পাওয়ার Read more

ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল বরিশাল
ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল বরিশাল

স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাহ বাস টার্মিনাল এলাকা ব্লকেড করে বিক্ষোভ কর্মসূচি Read more

দলীয় মনোনয়নে স্বচ্ছতা নিশ্চিত করবে বিএনপি: হেলেন জেরিন
দলীয় মনোনয়নে স্বচ্ছতা নিশ্চিত করবে বিএনপি: হেলেন জেরিন

ক্লিন ইমেজের নেতা ছাড়া কোন চাঁদাবাজ ও দখলদারকে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় Read more

আজ আপেল খাওয়ার দিন
আজ আপেল খাওয়ার দিন

কমবেশি সবাই আপেল খেতে পছন্দ করি। অতি পরিচিত পুষ্টিকর ও সুস্বাদু ফল এটি। কথায় আছে, 'প্রতিদিন একটি আপেল খেলে চিকিৎসকের Read more

একই ফ্লাইটে ঢাকা ছাড়লেন হামজা-শমিত
একই ফ্লাইটে ঢাকা ছাড়লেন হামজা-শমিত

জাতীয় দলের দায়িত্ব পালন শেষে একই ফ্লাইটে ঢাকা ছাড়লেন দুই ফুটবলার হামজা চৌধুরী ও শমিত সোম।ইংল্যান্ডের উদ্দেশে হামজা চৌধুরী আর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন