সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া আফগানদের সহযোগিতার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। তিনি এমন এক সময় এ ঘোষণা দিয়েছেন, যখন নিজ দেশেই অভিবাসীদের বিরুদ্ধে কঠোরতা আরোপ করেছেন। জানুয়ারিতে ক্ষমতাগ্রহণের পর অভিবাসীদের পুনর্বাসন সুবিধা বাতিল করেছেন। এছাড়া এপ্রিলে হাজার হাজার আফগান নাগরিকদের দেয়া অস্থায়ীভাবে বহিষ্কার সুরক্ষা বাতিল করেছেন। খবর রয়টার্স রোববার (২০ জুলাই) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমি তাদের রক্ষা করার চেষ্টা করব এবং সেটা এখন থেকেই। সঙ্গে তিনি একটি সংবাদের লিংকও শেয়ার করেছেন। ট্রাম্প ‘জাস্ট দ্য নিউজ’ (Just the News) নামের একটি সংবাদ ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে বলেন, সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা কিছু আফগান শরণার্থীকে তালেবানের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছেন। তবে রয়টার্স এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করতে পারেনি। তবে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাত ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর হাজার হাজার আফগান নাগরিককে অস্থায়ীভাবে আশ্রয় দেওয়ার বিষয়ে সম্মত দিয়েছিল। ওই সময়ে কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রায় ২ লাখ আফগান নাগরিককে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেন। এছাড়া আরব আমিরাতে আটকে পড়া আফগানিস্তানের নাগরিকদের মধ্যে ১ হাজার জনকে ২০২২ সালে কানাডায় আশ্রয় দেয়ার জন্য অনুরোধ জানায় যুক্তরাষ্ট্র। এতে সম্মতি জানায় অটোয়া। তবে আরব আমিরাতে ঠিক কত জন আফগান নাগরিক আশ্রয় নিয়েছে তা জানা যায়নি। গত সপ্তাহে জাতিসংঘ জানিয়েছে, কিছু দেশ আফগান শরণার্থীদের তাদের দেশে জোর করে পাঠিয়ে দিয়েছেন। ইরান এবং পাকিস্তান থেকে প্রায় ২০ লাখ আফগান নাগরিককে তাদের দেশে পাঠানো হয়েছে। শরণার্থী নীতিতে কড়াকড়ি আরোপের অংশ হিসেবে জার্মানি শুক্রবার ৮১ জন আফগান পুরুষকে আফগানিস্তানে ফেরত পাঠিয়েছে। এছাড়া ইউরোপের আরও কিছু দেশ ইউরোপীয় ইউনিয়নের ভেতরে আশ্রয় নীতিমালা আরও কঠোর করার পক্ষে চাপ দিচ্ছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোহাগ হত্যাসহ সাম্প্রতিক খুনের প্রতিবাদে শেকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ
সোহাগ হত্যাসহ সাম্প্রতিক খুনের প্রতিবাদে শেকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জাতীয়তাবাদী ছাত্রদল দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। শনিবার (১২ জুলাই) Read more

ড. তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন
ড. তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রামের Read more

ড. ইউনূসকে ৬ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি
ড. ইউনূসকে ৬ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে খোলা চিঠি পাঠিয়েছে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। চিঠিতে সাম্প্রতিক মানবাধিকার Read more

ব্যাংকের যেসব শাখা খোলা থাকবে আজ
ব্যাংকের যেসব শাখা খোলা থাকবে আজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের বেতন-ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে আজ (১৯ মার্চ) Read more

ছুটির পর প্রথম কর্মদিবসেই টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
ছুটির পর প্রথম কর্মদিবসেই টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ এখনও দেশজুড়ে বিদ্যমান। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই এখনও গ্রামে অবস্থান করছেন, ফেরেননি Read more

পুকুরের দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, হাত থেকে কব্জি বিচ্ছিন্নসহ আহত ৬
পুকুরের দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, হাত থেকে কব্জি বিচ্ছিন্নসহ আহত ৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেলওয়ের জায়গার একটি পুকুরের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইদ্রিস মিয়া নামে এক ব্যক্তির হাত থেকে কব্জি বিচ্ছিন্নসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন